গুন্ডাদের চো’দ্দগুষ্টির নাম ভুলিয়ে দিল দুর্গা! একাই একশো জগদ্ধাত্রী কন্যা দুর্গা মুখার্জি!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri) জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী সেজে খাটে শুয়ে ছিল দুর্গা। দুর্গা ঠিকই সন্দেহ করেছিল। ফিজিওথেরাপি করতে আসার কথা ছিল সন্ধ্যেবেলা আর দিব্যা সেনের লোক আগেই চলে এসেছে তাই সন্দেহ তো হয়েছে দুর্গার। এরপর ওই লোকটিকে মেরে মেরে তার মুখ থেকে সত্যি কথা বের করতে চায়। কিন্তু লোকটি কিছুতেই মুখ খোলে না।

এরপর স্বয়ম্ভু আসে ঘরে, তাকে সবটা বলে দুর্গা। কিভাবে জগদ্ধাত্রীকে খুন করতে এসেছিল দিব্যা সেনের লোক। তারপর তো স্বয়ম্ভু ওই লোকটিকে নিয়ে পৌঁছায় দিব্যা সেনের অফিসে। লোকটিকে দেখে চিনতে অস্বীকার করেন দিব্যা। কিন্তু স্বয়ম্ভু তো সবটাই জানে। অন্যদিকে মেহেন্দি একেবারে স্বাভাবিক আচরণ করছে না। বিয়ের কনে সেজে বেনারসি, গয়নাগাটি পড়ে সে পাগলের মতো করছে। উৎসবকে কাছে না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। বারবার নিজের শশুর মশাই পরিবারের সবাইকে দায়ী করছে উৎসবের এই অবস্থার জন্য।

কিন্তু রাজনাথ বার বার বলছেন তার ছেলে যখনই বিগড়ে গিয়েছিল তখন সে মেহেন্দিকে এনেছিল তাকে শুধরে দেওয়ার জন্য। কিন্তু মেহেন্দি উৎসবকে শুধরে দেওয়ার বদলে তাকে আরো উস্কানি দিয়ে তাকে ভুল পথে পরিচালিত করছে। এই বলে রাজনাথ বেরিয়ে যায়। মেহেন্দি বুঝতে পারে না কিভাবে সে উৎসবকে ফিরিয়ে আনবে বাড়িতে। অন্যদিকে দুর্গা তো অফিসে যাওয়ার জন্য একেবারেই তৈরি হয়।

আরও পড়ুনঃ ‘বাবা কতবার কাছে ডেকেছিল, ব্যস্ততার বাহানায় এড়িয়ে গিয়েছি, এখন আফসোস হয়…’ বাবার কথা মনে করে আবেগপ্রবণ রচনা ব্যানার্জি!

আর দুর্গা কৌশিকীর কাছে শপথ নেয় সে তার মাকে সুস্থ করে ঠিক কোর্টে নিয়ে যাবে। সে তার মাকে নিজের সুস্থ করে তুলবে, তার মা গিয়ে দিব্যা সেনের বিরুদ্ধে কোর্টে প্রমাণ দেবে। আর তখনই দিব্যা সেন ফোন করে কৌশিকীকে। চ্যালেঞ্জ করে সে কোনদিন জগদ্ধাত্রীদের মামলা জিততে পারবে না। বলে কিন্তু দুর্গা দিব্যা সেনকে জানিয়ে দেয় তার মা উঠে দাঁড়াবে এবং কোর্টে গিয়ে সাক্ষী দেবে। এদিকে অফিসের বাইরে দুর্গার উপর কতগুলো গুন্ডা হামলা করে। দিব্যা সেনের লোক বারবার তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু দুর্গা তো একাই একশো সমস্ত গুন্ডাদের কাবু করতে।

Back to top button