শেষ হল পথের পাঁচালীর দুগ্গার যাত্রা! মা’রণ রোগের কাছে হেরে গিয়ে বিদায় জানালেন উমা দাশগুপ্ত!

সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত অসংখ্য ছবির মধ্যে ‘পথের পাঁচালী’ (Pather Panchali) অন্যতম।বাংলা সিনেমার ইতিহাসে এই ছবি আজীবন দর্শকদের মনে থাকবে। সত্যজিৎ রায়ের এই ছবির হাত ধরেই বাংলা সিনেমায় প্রথমবার অস্কার এসেছিল। পথের পাঁচালী একটি কালজয়ী সিনেমা। এই ছবির অপু এবং দুর্গার চরিত্রে যে দুজন অভিনয় করেছিলেন তাদের অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে যায়।
অপু এবং দুর্গার মাধ্যমে গ্রামবাংলার দুই ভাই-বোনের সম্পর্ক চিত্রিত হয়েছিল ছবিতে। ছবিতে দুর্গার চরিত্রটিতে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। সেই অভিনেত্রী আজ প্রয়াত। দুর্গা চরিত্রের জন্য তাকে একদম উপযুক্ত মনে করেছিলেন তাই উমাকে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায়। শোনা যায় সেই সময় পথের পাঁচালী তে অভিনয় করার সময় একটাকাও পারিশ্রমিক নেননি তিনি।
প্রয়াত উমা দাশগুপ্ত
কিন্তু উমাদেবীর পরিবার ছিল খুব কঠোর। বিশেষ করে তার বাবা, তিনি কোনোদিনই চাননি মেয়ে অভিনেত্রী হোক। উমাদেবীর বাবা ছিলেন অভিনয়ের ঘোর বিরোধী। তবে সত্যজিৎ রায়ের সিনেমা বলেই তখন মেয়েকে ছাড় দিয়েছিলেন তিনি। সেইসময় একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। এরপর উমাদেবীকে কখনও আর কোনও সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি। আজ সেই ছোট্ট দুর্গা অর্থাৎ অভিনেত্রী উমা দাশগুপ্ত পরলোক গমন করলেন।
সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে অভিনেত্রীর। কয়েক বছর আগে মা’রণ রোগ ক্যা’নসার ধরা পড়ে তাঁর শরীরে। তার পর প্রাথমিক চিকিত্সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু আবারো মা’রণরোগ বাসা বাঁধে তাঁর শরীরে। তাই শেষ রক্ষা হল না আর। চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
আরও পড়ুন: একি সর্বনাশ! হরিপদর ল্যাটা চুকতে না চুকতেই নতুন বিপদ! বিপাকে ঝিলিক!
মাঝে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর শোনা গিয়েছিল। তবে পরে জানা যায় খবরই ছিল রটনা। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। বয়সও হয়েছিল বেশ। বরাবরই নিজেকে লাইম লাইট থেকে দূরে রেখেছিলেন। ছিলেন প্রাণোচ্ছল, হাসিখুশি। সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী।

