দিব্যার প্রাণ ভোমরা এখন জ্যাসের হাতের মুঠোয়! মালার রহস্য উদঘাটন করে ফেলল নায়িকা!

জি বাংলার ( Zee Bangla )জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ( Jagaddhatri ) তে দেখা যায় যে মালা এবং উৎসবের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান এক এক করে বুদ্ধি দিয়ে পন্ড করছে কৌশিকী ও জগদ্ধাত্রী। কখন‌ও তারা মেহেন্দির অনুষ্ঠানে মিশিয়ে দিচ্ছে বিছুটি পাতা, কখন ও বা আইবুড়ো ভাতের খাবারে মিশিয়ে দিচ্ছে জোলাপ আবার কখন‌ও শপিং করতে যাওয়া উৎসবের মাথায় ঢেলে দিচ্ছে নর্দমার পচা জল। এইসব ঘটনার মধ্যে পড়ে বেশ ভালো মতোই জব্দ হয়ে যাচ্ছে মালা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৯ সেপ্টেম্বর/Jagaddhatri today full episode 9 SEPTEMBER

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে, দীপেন শাস্ত্রীকে বারবার জেরা করতে থাকে সাধু বটব্যাল । কেন ঠিক কী কারনে দীপেন শাস্ত্রী কৌশিকী মুখার্জীর অফিসে গিয়েছিলেন। দীপেন মামা তো কিছুতেই মুখ খোলেন না। তখন সেখানে হাজির হন কাকুলি দেবী দীপেন মামাকে ছাড়াতে। তখন কাকুলি দেবীকে প্রশ্ন করা হয় কী কারনে দীপেন মামা কৌশিকী মুখার্জীর অফিসে গিয়েছিলেন? এর উত্তরে কাকুলি দেবী বলেন, উনি একজন জ্যোতিষী মানুষ, কৌশিকী মুখার্জী তো নানান ধরনের ম্যাগাজিন বার করেন সেই রকম কোন ম্যাগাজিনে তার জ্যোতিষ সংক্রান্ত লেখা বার করা যাবে কিনা এই নিয়ে কথা বলতে গিয়েছিলেন

Jagaddhatri serial 7 September full episode

অন্যদিকে জগদ্ধাত্রী কাকুলি দেবীকে বলে , সমস্ত সত্যি সে বার করে নেবে এবং সত্যিটা জেনেই ছাড়বে। এরপর কাকুলি এবং জগদ্ধাত্রী মধ্যে কথা কাটাকাটি হয় আর শেষমেষ দীপেন মামাকে ছেড়ে দেওয়া হয়।
দীপেন শাস্ত্রীকে ছাড়িয়ে এনে কাকুলি দেবী বলেন আর যদি আমি না যেতাম তোমার কি হতো বুঝতে পারছো? দীপেন মামা তখন বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কেন ওখানে গিয়েছিলে আমাকে ছাড়াতে নয় যদি আমি পুলিশের জেরাই সত্যি বলে দিই সেই কারণে নিজেকে বাঁচাতে আমাকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনলে, আমি সব বুঝি।

এরপর দিব্যা সেন দীপেন মামাকে বলে, যে আপনাকে বাঁচালো আপনি তার সাথে এরকম ব্যবহার করছেন? দীপেন শাস্ত্রী তখন বলে, তোমার হাতে একসাথে রাহু কেতু নাচছে, তোমার আয়ু আর বেশিদিন নেই। সামনে

ই মৃত্যু যোগ। আমি কিন্তু মিথ্যে কথা বলি না আর আমার কথা কখন‌ও মিথ্যা হয় না। এই কথা শুনে রীতিমত ভয় পেয়ে যায় দিব্যা কিন্তু কাকুলি দেবী তাকে বলে ওর কথায় পাত্তা দেওয়ার কোন দরকার নেই। এদিকে মালাকে ফোন করে মেনন বলে, সে তার মায়ের ব্যাপারে সব খবর পেয়ে গেছে।

মালা রীতিমত ভয় পেয়ে যায় কারণ তার মা ই তো কাকুলি দেবী। মালা তখন মেননকে বলে তুমি কত টাকা চাও? কিন্তু মেনন বলে আমি টাকা চাই না। তুমি আমার এঞ্জেলের মাকে বিরক্ত করছো, ওর বাড়ি থেকে তুমি চলে যাও,নাহলে আমি সব সত্যি বলে দেব জ্যাশ সান্যালকে। মালা তখন খুব ভয় পেয়ে যায় আর উৎসবকে বলে দেয় যে মেনন তাকে ফোন করে হুমকি দিয়েছে এবং বলেছে যে সব সত্যি বলে দেবে জ্যাশকে‌। উৎসব তখন বলে তাহলে আর দেরি করা যাবে না মেননকে এবার প্রাণে মেরে ফেলতে হবে।

আরও পড়ুন: অ‘পহরণকারীদের নাকে দড়ি দিয়ে ঘোরালো মিহি! কমলিনীর নোংরামি বের করে দিল মধুবনী!

অন্যদিকে জগদ্ধাত্রী বৃক্ষরোপনের দিন মালা কোথায় ছিল কি করছিল এই সব জানার জন্য জেরা করবার জন্য অনেকগুলো লোককে নিজের অফিসে ডেকে এনেছে। জেরাতে তাদের থেকে সত্যি জেনে মালার রহস্য সে ভেদ করবে বলে ঠিক করেছে।‌

Back to top button