জগদ্ধাত্রীর মৃ’ত্যুতে সন্দেহের সূত্রপাত! তদন্ত শুরু করল স্বয়ম্ভু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃ’ত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃ’ত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃ’ত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মেনানকে গ্রেফতার করতে না পেরে বাগচী সরাসরি যায় জগদ্ধাত্রীদের বাড়িতে তার বোনেদের জেরা করতে। জগদ্ধাত্রীর বোনেরা বারবার বলতে থাকে সমস্ত কাগজ তথ্য ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে। এই নিয়ে তারা আর কোনরকম কিছু বলতেই চায়না। এদিকে হাসপাতালে গিয়ে তারা জগদ্ধাত্রীকে জানায় কিভাবে বাগচী তাদের জেরা করছিল। অন্যদিকে উৎসবের মা উৎসবকে বলে মেহেন্দির উপর নজর রাখতে। মেহেন্দি যদি একবার সব সম্পত্তি নিজের নামে করে নেয় তাহলে উৎসবকে কিছুই দেবে না, ছুড়ে ফেলে দেবে। তাই মেহেন্দির উপর ভরসা করতে না করেন।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৬ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে উৎসব তার মাকে বলে স্বয়ম্ভু যাবে বেনারসে জগদ্ধাত্রীর অস্থি ভাসাতে। তখন মেহেন্দিও যাবে নিশ্চয়ই আর উৎসবও ঠিক পৌঁছে যাবে। আর সেখানে নিশ্চয়ই কোন ঘটনা ঘটবে, সেটা দেখতেই যাবে উৎসব। বড় কোন খেলা চলছে যেটা উৎসবরা ধরতে পারছে না। এরপর দেখা যায় বাগচী শশ্মানে যে জগদ্ধাত্রীর দাহ করেছিল তার কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তাকেও জেরা করতে থাকে বাগচী। যদিও সেও মুখ খোলেনি, আর বাগচী তার কথাতে বিশ্বাসও করে নেয় সহজে। তারপর ওই ডোমের সাথে দেখা করতে আসে জগদ্ধাত্রী। ওই লোকটি জগদ্ধাত্রীকে বলে তার বোনেদের সামলে রাখলে, তারা যখন তখন পাল্টি খেয়ে যেতে পারে।
এদিকে জগদ্ধাত্রীর মৃত্যু, অপারেশন সব নিয়ে স্বয়ম্ভুর মনে নানারকম প্রশ্ন ওঠে। সে কোনো একটা হিসেব মেলাতে চায় কিন্তু পারে না। বটব্যালের সাথে কথা বলে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চায়। সেটা দেখেই তার মনে খটকা লাগে। একটা সময়ের হিসেব কিছুতেই মেলাতে পারছে না স্বয়ম্ভু। তাইজন্য বটব্যাল স্যারের সাথে স্বয়ম্ভু এই নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না।
আরও পড়ুন: শুভলক্ষীর অপমানে ক্ষেপে গেল আদৃত! বিপাকে জিনিয়া! জমজমাট ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স
এরপর স্বয়ম্ভু সরাসরি পৌঁছে যায় হাসপাতালে তার মনে যে সব প্রশ্ন আছে সেগুলোর উত্তর খুঁজতে। এসেই সরাসরি স্বয়ম্ভু যায় আইসিউ দিকে। এদিকে স্বয়ম্ভুকে জগদ্ধাত্রীর কেবিনের দিকে যেতে দেখে নেন মেনান। সঙ্গে সঙ্গে সে খবর দিয়ে দেয় জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী সঙ্গে সঙ্গে নার্সের সাহায্য নিয়ে নিজেকে ডেড বডি হিসেবে ঢাকা দিয়ে দিতে বলে। স্বয়ম্ভু যখন কেবিনে গিয়ে পৌঁছে তখন নার্সকে জেরা করতে থাকে। এরপর ডাক্তার আসলে ডাক্তার কেও নানান রকম প্রশ্ন করতে থাকে। স্বয়ম্ভু চলে যাওয়ার পর জগদ্ধাত্রী ডাক্তারকে জানায় স্বয়ম্ভুর মনে সন্দেহ তৈরি হয়েছে সে খোঁজখবর নিচ্ছে। তাই ডাক্তারকে সে যা বলবে ডাক্তার যেন সেটাই বলে তার ডিপার্টমেন্টকে। দেখা যাক এবারে কি হয় আগামী পর্বে।

