শুভলক্ষীর অপমানে ক্ষেপে গেল আদৃত! বিপাকে জিনিয়া! জমজমাট ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল জিনিয়া ঠাম্মির জন্য জন্মদিন উপলক্ষে বিদেশি জাপানি খাবার নিয়ে আসে। যেগুলোটা তিনি একেবারেই পছন্দ করে না। শুভ হঠাৎ এসে বাধা দেয়, বলে ঠাম্মি এসব একদম পছন্দ করে না। শুভকে দেখে জিনিয়া তাকে কাজের মেয়ে বলে সম্বন্ধ করে এবং যা নয় তাই বলে অপমান করতে থাকে। এরপর শুভ ঠাম্মিকে থালায় সাজিয়ে খেতে দেয়। শুভ বিদেশি শাকসবজি, মাছ দিয়ে এত রকমের রান্না করেছে ঠাম্মির জন্য এটা দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়। আর জিনিয়া অপমানিত বোধ করে সেখান থেকে রাগ করে চলে যায়। আদৃতের বাড়ির লোক শুভকে নিয়ে এত বাড়াবাড়ি করছে দেখে জিনিয়ার বিষয়টা একেবারেই পছন্দ হয় না। শুভকে একেবারে সহ্য করতে পারে না জিনিয়া। মনে মনে ঠিক করে নেয় শুভকে নিজের জায়গাটা বুঝিয়ে দেবে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৬ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ঠাম্মি রাগ করে জন্মদিনের দিন খাবার ছেড়ে উঠে যাচ্ছিল দেখে আদৃত এবং শুভ এসে মন ভাঙ্গায় পায়েস খাইয়ে। শুভর হাতের পায়েস খেয়ে ভীষণ খুশি হয় ঠাম্মি। এরপরে একে একে সবাইকে পায়েস খাইয়ে দিয়ে সুন্দর ছবি তোলে। কিন্তু এই সুন্দর মুহূর্তে জিনিয়া দূরে চলে যায়। ফ্রেম থেকে দূরে চলে যাওয়ায় জিনিয়া আবার মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু তার মা তাকে আটকে দেয়। জিনিয়ার মা তাকে বোঝায় থাকে যে অনেক কষ্টে তিনি জিনিয়ার এই বাড়িতে জায়গা করে দিয়েছে সে যেন এটা নষ্ট না করে। এরপর সবাই মিলে ডাইনিং টেবিলে ডিনার করতে বসে। শুভর বানানো খাবার দিয়েই আজকের ডিনার করে সবাই।
আরও পড়ুনঃ
আর সবাই তো শুভর হাতের খাবার খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ। খাবার টেবিলে বসেই জগদ্ধাত্রী পুজো নিয়ে আলোচনা হতে থাকে। তখনই জিনিয়ার মা হঠাৎ বলে ওঠে জিনিয়া পুজোর কাজ খুব ভালোভাবে করে, ভোগ রান্না করতে এসে নাকি একেবারে পারদর্শী। আর এটা শোনার পরেই আদৃতের মা জিনিয়াকে এ বছর জগদ্ধাত্রী পূজার ভোগ রান্নার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু জিনিয়া তো পূজার কোন কাজই জানেনা। তাই সে কি করবে বুঝতে পারে না। বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করে এই মিথ্যে কথাটা তার মা সবার সামনে কেন বলল, তখন জিনিয়ার মা জানায় জিনিয়া যে কাজটা করে এসেছে ওই বাড়িতে সেই কাজের মাশুল দিতেই এই মিথ্যে কথাটা বলতে হল। এরপর জিনিয়ার মা বলে শুভকে কিছু টাকার হাতে দিয়ে তাকে দিয়ে রান্নাটা করিয়ে নিতে। কিন্তু জিনিয়া বলে শুভর সামনে সে কিছুতেই মাথা নিচু করবে না।
আরও পড়ুনঃ গাছ থেকে বেরোলো সোনা❗নাক কাটা গেল নন্দিনীর❗সম্প্রচারের আগেই আগামী পর্ব ফাঁ’স
শুভ বাড়িতে আসার পর আদৃতের ভাইবোনেরা তো খুব খুশি। সারারাত জেগে তারা গল্প করার প্ল্যান করে, কিন্তু বাধা দেয় আদৃত। সে বলে শুভ এতটা জার্নি করে এসেছে তাই তার বিশ্রামের দরকার। কিন্তু শুভ জানায় তার এতদিন পর সবাইকে কাছে পেয়ে ভালই লাগছে, কোন ক্লান্তি লাগছে না। তারপরে সবাই মিলে আবদার করে বাইরে গিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেওয়ার জন্য। আদৃত প্রথম রাজি হতে না চাইলেও পরে শুভর কথায় রাজি হয়ে যায়। তারপর আদৃত, শুভ এবং তার ভাই বোনেরা মিলে বাইরে যায় ক্যাফেতে। সেখানে বসে আড্ডা দিতে থাকে। এরপরের আদৃত তার ভাই-বোনেদের বলে বাড়ি চলে যেতে সে শুভকে নিয়ে সামনে থেকে ঘুরিয়ে আসছে। তখনই শুভ বুঝতে পারে আদৃত তাকে আলাদা করে কিছু বলতে চায়। তাই জন্যই ভাইবোনেদের পাঠিয়ে দিচ্ছে। দেখা যাক আগামী পর্বে কি হয়। শুভকে আদৃত কি বলে আলাদা করে।

