ডিএনএ রিপোর্ট হাতে পেতেই অবাক স্বয়ম্ভু! প্রাণে বাঁচতে কাকলি দেবীকে মেরে ফেললো উৎসব!

একটা অপরাধ করতে গিয়ে আরো অনেক বড় অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেললো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) অন্যতম নেতিবাচক চরিত্র উৎসব। এই মুহূর্তে চ্যানেলের সব থেকে সেরা গোয়েন্দা ধারাবাহিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই মেগা। ৮ থেকে ৮০ প্রত্যেকে এই ধারাবাহিকের নায়িকাকে ভীষণ পছন্দ করেন।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী এক জটিল রহস্যের সমাধানে নিজেকে লিপ্ত করেছিল। কে বা কারা প্রখ্যাত রাজনীতিবিদ কাকলি দেবীকে মারতে চায়, তাদেরকে খুঁজে বের করাটাই ছিল তার প্রধান কাজ। অত্যন্ত সফলভাবে সবার সামনে ভাস্করের কুকীর্তি ফাঁস করে দেয় জগদ্ধাত্রী। কিন্তু এর মাঝেই জগদ্ধাত্রী ভেবে কাকলি দেবীকে অপহরণ করে উৎসব আর দেবু।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৫ জুন (Jagaddhatri Today Episode 25 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, যেহেতু কাকলি দেবী অনেক বড় একজন রাজনীতিবিদ এবং দিল্লি থেকে কিছুদিনের জন্য কলকাতায় এসেছিলেন তাই জন্য তাকে অপহরণ করে অনেক বড় বিপদে ঝাঁপ দিয়েছে দেবু আর উৎসব। তাদেরকে ফোন করে জগদ্ধাত্রী। সে বলে, নিজে থেকে তারা যেন থানায় আসে। যদি জগদ্ধাত্রীকে লোক পাঠিয়ে তুলে আনতে হয় তাহলে তাদের কপালে অনেক দুর্ভোগ আছে। সাধুদা জগদ্ধাত্রীকে বলে, সে ঠিকই আন্দাজ করেছিল এই কাজটা উৎসব আর দেবুই করেছে।

এদিকে দেবু আর উৎসব দুজনেই ভীষণ চিন্তায় পড়ে যায়। কারণ তারা যাকে তুলে এনেছে সে একবার মুখ খুললে উৎসব আর কোনদিনও জেলের বাইরে বেরোতে পারবে না। দেবু বলে যদি তাদেরকে প্রাণে বাঁচতে হয় তাহলে কাকলি দেবীকে শেষ করে দিতে হবে। অন্যদিকে মেহেন্দি কৌশিকী সবাই তৈরি হয়ে গিয়েছে ডিএনএ রিপোর্ট আনার জন্য। তারপরই বাড়িতে ঢুকবে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। আবার নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারবে এটা ভেবেই খুশি হয়ে যায় ধারাবাহিকের নায়ক।

আরও পড়ুন: জলসায় আসছে নতুন মেগা! নাম তেঁতুল পাতা! নায়ক নায়িকার চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী? জেনে নিন

মায়ের কথা শুনে চমকে গেলো উৎসব

কাকলি দেবীকে গুলি করতে যাবে এমন সময় উৎসবকে ফোন করে তার মা। যখনই সে জানতে পারে জগদ্ধাত্রী আবারও তাদের বাড়িতে ফিরতে চলেছে তখন তাড়াতাড়ি সবকিছু ফেলে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয় উৎসব। এদিকে আবার জগদ্ধাত্রী মাথা ব্যাথা শুরু হয়। জগদ্ধাত্রী তখন স্বয়ম্ভুকে তার ব্যাগ থেকে একটা ওষুধ নিয়ে আসতে বলে। সেটা খাওয়ার পর মাথা ব্যথা একটু কমে। স্বয়ম্ভু বুঝতে পারে এই মাথা ব্যাথাটা কোন স্বাভাবিক মাথা ব্যথা নয়।

 

Back to top button