জলসায় আসছে নতুন মেগা! নাম তেঁতুল পাতা! নায়ক নায়িকার চরিত্রে থাকছেন কোন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী? জেনে নিন

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে যে সমস্ত চ্যানেলগুলি বহু বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারের মধ্যে দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে তাদের মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star jalsha)। ধারাবাহিক প্রদর্শনে এই চ্যানেলটি নাম্বার ওয়ান অবস্থানে বিরাজ করছে। এই চ্যানেলের সম্প্রচারিত প্রায় সকল ধারাবাহিক দর্শকদের ভীষণ পছন্দের।

বাকি চ্যানেল গুলির মতন এই চ্যানেলের কর্তৃপক্ষও নিজেদের লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলি নিয়ে সদা সচেতন থাকে। কোন ধারাবাহিক যদি বারংবার স্লট হারায় এবং টিআরপিতে পড়ে যায় তাহলে আর সেই ধারাবাহিকটির সম্প্রচার চালিয়ে যায় না চ্যানেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ধারাবাহিকটিকে শেষ করে সেই জায়গায় নিয়ে আসে নতুন ধারাবাহিক। এই মুহূর্তে জলসার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক।

ইতিমধ্যেই দর্শকরা জানেন, একটি ধারাবাহিক কতটা সফলতা পাবে সেটা নির্ভর করে তার গল্প এবং সেই গল্পের যথাযথ প্রযোজনার ওপর। তাই কোন প্রযোজনা সংস্থা থেকে ধারাবাহিকটি প্রয়োজন হচ্ছে সেটা জানতে সদা আগ্রহী থাকেন দর্শক মহল। প্রযোজনা সংস্থা ভালো হলে, ধারাবাহিকটির আকর্ষণীয়তা এবং সফল হওয়ার নিশ্চয়তা আরো অনেক গুণ বেড়ে যায়।

আসছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা

স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা। টিম ওয়ার্ক প্রোডাকশন হাউজের (Team Work production house) তরফ থেকে সম্প্রচারিত হবে এই মেগা। এর আগেও অনেক বাংলা এবং হিন্দি সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে এই প্রোডাকশন হাউজ। শুধু তাই নয় অনেক জনপ্রিয় চ্যানেলের আসন্ন ধারাবাহিকের প্রচার ভিডিও তৈরি করেছে এই প্রোডাকশন হাউজ।

আরও পড়ুন: জল থই থই ভালোবাসার পর শেষ হচ্ছে ম্যাজিক মোমেন্টের আরেক মেগা! মন খারাপের সুর দর্শক মহলে!

এইবার শুধু প্রচার ভিডিও নয়, একটি গোটা ধারাবাহিক প্রযোজনা করছে এই টিম ওয়ার্ক প্রোডাকশন হাউজ। এখন প্রশ্ন হচ্ছে কবে কোন সময় থেকে জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা? যতদূর জানা যাচ্ছে, নায়ক নায়িকা নির্বাচন করে ফেলেছে প্রোডাকশন। এই সপ্তাহের মধ্যেই প্রথম প্রোমোর শুটিং শেষ হবে। অর্থাৎ অতি শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও।

Back to top button