জেলে যাচ্ছে মালা! দেবুদার সঙ্গে হাত মিলিয়ে মালার পর্দা ফাঁ’স করল জ্যাস!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকটি প্রথম থেকে দর্শকদের নজর কেড়েছিল তার মধ্যে অন্যতম জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। জগদ্ধাত্রীর ভূমিকায় দুর্দান্ত অভিনেত্রী করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সেই সঙ্গে কৌশিকীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)।
তবে বর্তমানে জগদ্ধাত্রীর গল্প জমে উঠেছে মালা চ্যাটার্জীকে নিয়ে। উৎসবকে বিয়ে করে মুখার্জী বাড়িতে ঢুকে পড়েছে মালা। আর তারপর থেকেই একের পর এক কান্ড করে চলেছে সে। মুখার্জী বাড়ির সম্পত্তি হস্তান্তর করার জন্য এবার মরিয়া হয়ে উঠেছে। সঙ্গে শুরু করেছে একের পর এক ঝামেলা। সবটাই আরও বেশি জটিল করে তুলেছে সে। যার ফলে চোখে সর্ষেফুল দেখছে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৩১ আগষ্ট (Jagaddhatri Today Episode 31 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মালার ব্যাপারে জানতে দেবুদার সঙ্গে দেখা করতে গিয়েছে জগদ্ধাত্রী। থানায় গিয়েই দেবুদাকে মালার ব্যাপারে জিজ্ঞাসা করে জগদ্ধাত্রী। যদিও প্রথমে একদম রাজি হননি দেবুদা। কিন্তু জগদ্ধাত্রী তাকে বুঝিয়ে বলে দেবুদা যদি সবটা না বলেন তাহলে জগদ্ধাত্রী মুখার্জী বাড়ি এবং তার সদস্যদের মালার হাত থেকে বাঁচাতে পারবে না। জগদ্ধাত্রী কথা শুনে রাজি হয়ে যায় দেবুদা।
তবে দেবুদা কিছু বলার আগেই জগদ্ধাত্রীকে ফোন করে প্রীতি। সে জগদ্ধাত্রীকে বলে তার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রীতির কথা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। প্রীতি বলে ফোনটা স্পিকারে দিতে। প্রীতিদির কথা মতো ফোনটা স্পিকারে দেয় দেবুদা। আর তখনই দেবুদাকে কথা শোনাতে থাকেন প্রীতি। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে ভেঙে পড়েন দেবুদা। কিন্তু সেই মুহূর্তেই দেবুদার মেয়েকে নিয়ে চলে আসে মালা। বাচ্চাটাকে রেখে মালা দেবুদাকে বলে যদি দেবুদা কিছু বলেন তাহলে তার বাচ্চাকে আর পাওয়া যাবে না।
আরও পড়ুন: কাটছে না অন্ধকার! হৈমন্তীর পর এবার বিয়ে ভাঙতে তৎপর রিকি!
মুখার্জী কোম্পানিকে বাঁচাতে এবার মাঠে নামল জগদ্ধাত্রী
মালার কথা শুনে চুপ করে যান দেবুদা। শত চেষ্টা করেও দেবুর মুখ থেকে একটাও কথা বের করতে পারেনি জ্যাস। তখনই জগদ্ধাত্রীকে ফোন করে বৈদেহী। তিনি বলেন আজ স্বয়ম্ভু ও কৌশিকীকে অফিস থেকে বের করে দেওয়া হবে। কথাটা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। তড়িঘড়ি বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এদিকে বোর্ড অফ ডিরেক্টরসরা বলেন কৌশিকী বা স্বয়ম্ভু নয়, এবার কোম্পানির এমডি হবে মালা। তবে সেই মুহূর্তেই অফিসে এসে উপস্থিত হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীকে দেখে খুশি হয় কৌশিকী। মালার হাত থেকে কোম্পানি বাঁচাতে পারবে জগদ্ধাত্রী? জানা যাবে আসন্ন পর্বে।

