দেবুর মেয়েকে মাচাতে অসাধ্য সাধন করল জ্যাস! দুর্ধর্ষ পর্ব জগদ্ধাত্রীতে

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে উঠে আসতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী। তবে বর্তমানে স্বয়ম্ভুকে বাঁচাতে জগদ্ধাত্রীর লড়াই দেখে রীতিমতো আপ্লুত দর্শকরা।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে দেবুদাকে হেফাজতে নিয়েছে জ্যাস সান্যাল। জ্যাসের কথায় দেবুদাও রাজি হয়ে যায় সমস্ত সত্যি বলতে। কিন্তু আদালতে যাওয়ার আগেই কাকলী দেবীর গুন্ডারা দেবুদাকে জানায় দেবু যদি সমস্ত দোষ নিজের ঘাড়ে না নেয় তাহলে তারা মেরে দেবে তার মেয়েকে। মেয়ের কথা ভেবেই কোর্টে গিয়েও চুপ করে থাকে দেবু। নিজের ঘাড়েই সমস্ত দোষ নিয়ে নেয় সে। তবে দেবুর পরিস্থিতি বুঝে যায় জ্যাস সান্যাল।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৮ আগষ্ট (Jagaddhatri Today Episode 8 August)
ইতিমধ্যেই ধারাবাহিক দেখা গেছে ভার্গবী মুখার্জীর মুখে প্রীতি কোথায় গেছে শুনেই যথাস্থানে পৌঁছে যায় জ্যাস সান্যাল। এদিকে জ্যাস প্রীতির মেয়েকে বাঁচাতে গেছে শুনে প্রীতির মেয়েকে মেরে ফেলার আদেশ দেন কাকলী দেবী। কাকলী দেবীর ইশারা পেয়েই হাসপাতালে উপস্থিত গুন্ডাদের ফোন করে প্রীতি আর প্রীতির মেয়েকে মেরে ফেলার কথা জানিয়ে দেয় কোর্টে উপস্থিত গুন্ডা।
আদেশ পেয়ে প্রীতির ওপর হামলা করতে যায় গুন্ডারা। কিন্তু তখনই চলে আসে জ্যাস সান্যাল। তারপরই গুন্ডাদের সঙ্গে মারামারি করতে শুরু করে সে। তারপরই প্রীতি আর প্রীতির মেয়েকে নিয়ে হাসপাতালে চলে আসে জ্যাস। কোর্টে নিজের মেয়েকে দেখে ভীষণ খুশি হয় দেবী। এদিকে তখনই কাকলী দেবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্বয়ম্ভুর আইনজীবী। যদিও সমস্ত বিষয়টা স্বয়ম্ভুর ওপরই চাপিয়ে দেন কাকলী। কিন্তু তখনই দেবু জানায় সে কিছু বলতে চায়।
আরো পড়ুন টিআরপিতে মহা ধামাকা! নিম ফুলের মধুকে হারিয়ে দিল জলসা! বেঙ্গল টপার এর স্থান জলসার দখলে!
স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণিত করল জগদ্ধাত্রী
যদিও দেবুকে কথা বলার সুযোগ দেয়নি কোর্ট। তবে জগদ্ধাত্রী কাঠগড়ায় এসে জানায় আসলে দেবুর মেয়েকে কিডন্যাপ করে হয়েছিল আর সেই কারণেই কোর্টে মুখ খুলছিলেন না দেবু। এরপর সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেবুদা এবং দিব্যা সেনকে দোষী সাব্যস্ত করে কোর্ট। ওদের জেল হেফাজতের নির্দেশ দেয় কোর্ট। যা শুনে মেয়েকে জড়িয়ে কেঁদে ফেলে দেবু। এদিকে বেকসুর খালাস দেয়া হয় স্বয়ম্ভুকে। স্বয়ম্ভুকে নিয়ে বাড়ি ফিরে যায় জ্যাস। স্বয়ম্ভু জানায় জগদ্ধাত্রীর জন্য সে গর্বিত। এরপরই মুখার্জী বাড়িতে ফিরে আসে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী। রাজনাথ জানান তিনি স্বয়ম্ভুকে এবার সব কিছু দেবেন। যা শুনে রেগে যায় উৎসব। তবে কি এবার মুখার্জী পরিবারে ফিরে আসবে শাস্তি নাকি আসবে নতুন ঝড়? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

