টিআরপিতে মহা ধামাকা! নিম ফুলের মধুকে হারিয়ে দিল জলসা! বেঙ্গল টপার এর স্থান জলসার দখলে!

আবারো একটা সপ্তাহ কেটে গিয়ে আরও একটা সপ্তাহের বৃহস্পতিবার এসে উপস্থিত। দর্শকরা জানেন প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। বিশেষ কোনো কারণ এসে হাজির না হলে এই দিনটির নড়চড় হয় না। বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনে এই প্রতিযোগিতার বাজারে টিআরপি তোলা ছাড়া আর কোনো গতি নেই।

এখন আর আগের মতন একটা ধারাবাহিক বছরের পর বছর নিজের সম্প্রচার সফলভাবে চালিয়ে যেতে পারে না কারণ প্রতিযোগিতায় তার প্রতিপক্ষ হিসেবে হাজির হয় আরো দশটা নতুন ধারাবাহিক। দর্শকরা আগের মতন আর একাগ্রতার সাথে একটি ধারাবাহিককে সময় দিতে চায় না। নতুন আকর্ষণীয় বিষয়ে প্রতি সহজে আকৃষ্ট হয়। ফলে টিআরপির ওঠা পড়া বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি এটাই হয়ে উঠেছে ধারাবাহিক গুলির উৎকর্ষতা বিচারের প্রধান মানদণ্ড।

এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। বহুদিন পর প্রথম স্থান দখল করলো জলসা। দর্শকদের একেবারে চমকে দিয়েছে জলসার এই ধারাবাহিক।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় দুই ধারাবাহিক নিম ফুলের মধু এবং ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার কথা ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৬ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে উড়ান ধারাবাহিকটি। এই সপ্তাহে ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যে তেমন কোন বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এবং জগদ্ধাত্রী। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• গীতা LLB ৭.০
2nd •• ফুলকি , নিম ফুলের মধু ৬.৮
3rd •• কথা ৬.৬
4th •• উড়ান ৬.৫
5th •• কোন গোপনে , জগদ্ধাত্রী ৬.৪

Back to top button