উল্টে গেল পাশা, স্বয়ম্ভুকে বাঁচাতে প্রমাণ নিয়ে হাজির হলো জ্যাস!

এক সময় জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সন্ত্রসারিত হতো তার মধ্যে সবথেকে জনপ্রিয় একেবারে নাম্বার ওয়ান ধারাবাহিক বলতে যার কথা প্রথমেই মাথায় আসতো সেটা হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একেবারে জমে উঠেছিল ধারাবাহিকের গল্প। তবে বেশ কিছু সপ্তাহ যাবত টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তাই ধারাবাহিকের গল্পে আনা হচ্ছে নতুন চমক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়ক স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণ করাই জগদ্ধাত্রীদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল। সে জানিয়েছিল এটাই তার জীবনের শেষ কেস। এই দৌড়ঝাঁপ করতে গিয়ে নিজের শরীরের অনেকটাই ক্ষয় করেছে জগদ্ধাত্রী। এত অসুস্থতার মাঝেও নিজের কথা না ভেবে নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করতেই ছুটে বেরিয়েছে সে। অবশেষে তার মনস্কামনা সফল হয়েছে।
জগদ্ধাত্রী আজকের পর্ব ৪ জুলাই (Jagaddhatri Today Episode 4 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, প্রীতি ভীষণ কান্নাকাটি করতে থাকে। সে ভাবতে পারেনি তার সন্তানের বাবা ঠিক এতটা খারাপ। নিজের একটা ছোট বাচ্চা থাকা সত্ত্বেও এতগুলো দায়িত্ব নিজের কাঁধে থাকা সত্ত্বেও সে যা যা ঘটিয়েছে তাতে মান সম্মান সমস্ত কিছু হারিয়ে ফেলেছে প্রীতি। বৈদেহি প্রীতিকে বলে, “তুই কান্নাকাটি করিস না। সব ঠিক হয়ে যাবে। আমি পরিবারকে কখনো ভাঙতে দেব না।”
অন্যদিকে কৌশিকী জগদ্ধাত্রীর এই অবস্থা একেবারে সহ্য করতে পারছে না। এত খাটা খাটনি করে, নিজের বুদ্ধি খাটিয়ে সমস্ত অপরাধীদের সনাক্ত করে নিজেই এইভাবে শয্যাশায়ী হয়ে পড়বে জগদ্ধাত্রী এটা একেবারেই ভাবতে পারেনি কৌশিকী। সে নার্সের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সেখানে লেখা ওষুধগুলোর সম্পর্কে খোঁজ খবর নেয়। তারপর সে এমন একটা পরিকল্পনা করে যাতে জগদ্ধাত্রী কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারে। কারণ স্বয়ম্ভুকে একমাত্র জগদ্ধাত্রী বাঁচাতে পারবে।
আরো পড়ুন: দিদি নাম্বার ওয়ানে এসে প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন শ্যামৌপ্তি!
কোর্টে হাজির হলো জগদ্ধাত্রী
পরের দিন সকাল হতেই আদালতের কাজকর্ম শুরু হয়ে যায়। বিপক্ষে থাকা উকিল স্বয়ম্ভুকে যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে দোষারোপ করে। তার কাছে এত প্রমাণ রয়েছে যে নায়ক কে বাঁচানো রীতিমতো অসম্ভব। অন্যদিকে কাকলি দেবী জগদ্ধাত্রীকে আটকানোর সমস্ত ব্যবস্থা করে ফেলে। কিন্তু তারা জানে না জগদ্ধাত্রীকে এত সহজে আটকানো যায় না। রায় ঘোষণা হওয়ার ঠিক আগের মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় জগদ্ধাত্রী। তাকে দেখে আশার আলো খুঁজে পায় রাজনাথ মেহেন্দি। জগদ্ধাত্রী কি পারবে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে?

