দিদি নাম্বার ওয়ানে এসে প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন শ্যামৌপ্তি!

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। চোখের বালি, করুণাময়ী রাসমণি, বাজলো তোমার আলোর বেনু, ধ্রুবতারা সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে ধারাবাহিক প্রেমী দর্শকদের কাছে আজও তিনি গুড্ডি (Guddi)। ম্যাজিক মোমেন্টসের প্রযোজিত স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এই গুড্ডি ধারাবাহিকের হাত ধরেই অভিনেত্রীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে।
সেই ধারাবাহিকেই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে শ্যামৌপ্তি মুদলির জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ছোটপর্দায়। পর্দার অনুজ-গুড্ডি সেই রসায়ন আজও মনে রেখেছেন দর্শক। তাই সিরিয়াল শেষ হওয়ার পরেও তাঁদের জুটির ক্রেজ কমেনি এক ফোঁটাও। অধিকাংশ মানুষ এও ধারণা করেছিলেন যে বাস্তবেও প্রেম করছেন রণজয়-শ্যামৌপ্তি যদিও এই দুই তারকা এই প্রসঙ্গে মুখ খোলেননি কোনদিনও। তবে আজও তাই তাঁদের নিয়ে দর্শকমহলে চর্চা লেগেই থাকে। এমনকি মাঝেমধ্যেই কানে আসে পর্দার এই জুটির বাস্তব জীবনের সম্পর্কের কথা। মাঝে সংবাদটি থিতু হলেও চলতি বছরে একটি রোমান্টিক গানের শুটিংয়ে লাদাখে গিয়েছিলেন রণজয়-শ্যামৌপ্তি। তারপরই ফের ডানা বাঁধে জল্পনা। তবে গুড্ডি শেষ হয়ে যাওয়ার পর অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে আর দেখা যায়নি ছোটপর্দায়। সেখানে তাঁদের ফাটাফাটি রসায়ন দেখে চোখ সরছিল না অনুরাগীদের।

তবে অবশেষে অবসর কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। জি বাংলার ‘অমর সঙ্গী’র ধারাবাহিকের হাত ধরে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন শ্যামৌপ্তি। অপরদিকে বর্তমানে জি বাংলার পর্দায় রণজয় বিষ্ণু অভিনয় করেছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। পর্দায় রণজয় বিষ্ণুর সঙ্গে শ্বেতা ভট্টাচার্যের জুটিও দর্শকদের এখন দারুণ পছন্দের। এরই মাঝে এবার একই চ্যানেলে নতুন সিরিয়ালে ফিরছেন ‘গুড্ডি’ অভিনেত্রী শ্যামোপ্তি।
শ্যামৌপ্তি মুদলিকে কী প্রশ্ন করেছেন রচনা ব্যানার্জী
সম্প্রতি ‘অমর সঙ্গী’ ধারাবাহিকের সম্প্রচারের জন্য ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে গিয়েছিলেন শ্যামৌপ্তি মুদলি। সেখানেই অভিনেত্রীর প্রেম জীবন সম্পর্কে প্রশ্ন করেন সঞ্চালিকা রচনা ব্যানার্জী। রণজয়ের সাথে প্রেম নিয়ে এদিন বেশ কায়দা করেই রচনা শ্যামোপ্তিকে সরাসরি বলে ফেলেন, ‘আসল জীবনে কোন গোপনে তোমার মন ভেসেছে, আমরা সবাই জানি’। আর ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে রণজয়ের মুখ।
আরো পড়ুন: বিয়ের মাঝেই বি’ভ্রাট! মিহির আসল পরিচয় জেনে অবাক ঠাম্মি!
রচনা ব্যানার্জীর প্রশ্নের উত্তরে কি বলেছেন শ্যামৌপ্তি মুদলি?
রচনার কথা শুনেই ততক্ষণে লজ্জায় লাল শ্যামোপ্তি! তবে হাসি চেপে খানিক ঢোঁক গিলে অভিনেত্রী সেইসময় বলেন, ‘আপাতত মন আমার রাজের প্রতি’। যদিও নায়িকার এই যুক্তি বিশ্বাস করতে নারাজ রচনা, এমনকি নীল ওরফে ‘রাজ’ও। প্রসঙ্গত রণজয়-শ্যামোপ্তির প্রেম চর্চা নতুন নয়। তবে আজ পর্যন্ত প্রকাশ্যে কোনওদিনই তাঁরা নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের চেয়ে বেশিকিছুর নাম দিতে চাননি।
View this post on Instagram

