নায়কের বালাই নেই, একাই ধারাবাহিক কাঁপাচ্ছে জগদ্ধাত্রী! অভিনেত্রী প্রমাণ করেছে বেঙ্গল টপার হতে নায়কের কি দরকার? নায়িকা একাই কাফি!

এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। দীর্ঘ ৩ বছর হলো রমরমিয়ে চলেছে এই ধারাবাহিক। এখনো পর্যন্ত টিআরপি তালিকায় এক থেকে তিনের মধ্যে জায়গা দখল করে রেখেছে। শুরুর দিন থেকেই এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে।

ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ও অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। ধারাবাহিকের শুরুতে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর সুন্দর কেমিস্ট্রি দেখানো হয়েছে। বর্তমানে অঙ্কিতার ডবল রোল দেখা যাচ্ছে ধারাবাহিকে। জগদ্ধাত্রী আর তার মেয়ে দুর্গার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।

তবে দুর্গা চরিত্রটি ধারাবাহিকে আসার পর দর্শকদের মনে একটা প্রশ্নই উঠে এসেছে বারবার দুর্গার নায়ক হিসেবে কাকে দেখা যাবে ধারাবাহিকে। কিন্তু এত গুলো মাস কেটে গেলো ধারাবাহিকে এখনো দুর্গার নায়ককে দেখা যাচ্ছে না। বা নায়ক হিসেবে কাকে দেখা যাবে সেটাও বোঝা যাচ্ছে না।

সেইদিক থেকে দেখতে গেলে দুর্গা একাই কিন্তু এই ধারাবাহিক এগিয়ে নিয়ে যাচ্ছে। ধারাবাহিকে দুর্গার নায়ক না থাকা সত্ত্বেও কিন্তু একাই দাপিয়ে বেড়াচ্ছে দুর্গা। নায়কের প্রয়োজনই পড়ছে না। অন্যান্য ধারাবাহিকে নায়ক না থাকলে ধারাবাহিক জমে না কিন্তু এখানে দিব্যি জমজমাট চলছে ধারাবাহিক।

আরও পড়ুনঃ শেষ বয়সে বিয়ে করে সংসার করতে চায় নতুন! অবশেষে মনের কথা কমলিনীকে জানিয়ে দিল স্বতন্ত্র!

এমনকি নায়ক ছাড়াই জগদ্ধাত্রী ধারাবাহিক টপার হয়েছে বহুবার। এই ধারাবাহিকের গল্প যতটা ইন্টারেস্টিং এবং অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা সেটাই ধারাবাহিকের মূল ইউএসপি। ধারাবাহিকে নায়ক থাকলো কি থাকলো না সেটা ম্যাটারই করেনা বুঝিয়ে দিল জগদ্ধাত্রী।

Back to top button