শেষ বয়সে বিয়ে করে সংসার করতে চায় নতুন! অবশেষে মনের কথা কমলিনীকে জানিয়ে দিল স্বতন্ত্র!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে চন্দ্রর সাথে থাকবে না। তাকে ডিভোর্স দিতে চায়। কিন্তু বাড়ির লোক তাকে কিছুতেই রেহাই দিচ্ছে না। কেন সে চন্দ্রকে ডিভোর্স দেবে কেন তার সাথে থাকবে না সেই একই প্রশ্ন করেই যাচ্ছে। কমলিনী বারবার সবাইকে বলছে সে কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। আসলে নতুনের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছে কমলিনী। আর নতুন কমলিনীকে কোনভাবেই সাপোর্ট করছে না। তাই কমলিনী ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না। আর তার ওপরে কমলিনী সবার সামনেই চন্দ্রের মুখের উপর জানিয়ে দেয় সে আর চন্দ্রকে ভালোবাসে না। তার সঙ্গে থাকতে পারবে না। এই কথা শুনে কমলিনীর শাশুড়ি তাকে যা নয় তাই বলে অপমান করে। আর চন্দ্রও জানিয়ে দেয় কমলিনী ডিভোর্স ফাইল করে তাহলে চন্দ্র সেই মামলা লড়বে।
এদিকে পরের দিন নতুন কমলিনীকে ডেকে বোঝাতে থাকে সবকিছু আগের মতন করে নেওয়ার জন্য। কমলিনী তখন বাধ্য হয়েই নতুনকে বলে তার জীবন অনেক পাল্টে গিয়েছে এখন অন্য কাউকে ভালোবাসে সে। নতুন বুঝতেই পারে কমলিনী তার কথাই বলছে। কিন্তু সমাজের কথা ভেবে, কমলিনীর সন্তানদের কথা ভেবেই পিছিয়ে আসে নতুন। নতুন জানায় সেও কমলিনীকে ভালোবাসে কিন্তু এই ভালবাসার পরিণতি নেই। তাই কমলিনী যদি চন্দ্রের সাথে সব ঠিক করে নেয় তাহলে নতুন ডলকে বিয়ে করতে রাজি।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে আদালতে সাক্ষী দিতে যাবে জগদ্ধাত্রী! কৌশিকীর সঙ্গে হাত মিলিয়ে মোক্ষম প্ল্যান করল দুর্গা!
সকালে কমলিনী রান্না ঘরে এসে দেখে তার ননদ, শাশুড়ি, বৌমা সবাই রান্না করছে। তার শাশুড়ি স্পট করে জানিয়ে দেয় তারা আর কমলিনীর হাতের রান্না খেতে চায় না। কমলিনী যখন এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন তারা আর কমলিনীর সেবা নেবে না। কমলিনীর এমন আচরণে তো তার সন্তানেরা বারবার প্রশ্ন করতে থাকে। তারপর নতুন আসার পর কমলিনীর শাশুড়ি তাকেও প্রশ্ন করে। তখনই নতুন জানিয়ে দেয় সে বিয়ে করছে।

