অপরাধীকে ধরতে সন্তানকে মৃ’ত্যু মুখে ঠেলে দিল জগদ্ধাত্রী! মা নামে ক’লঙ্ক জ্যাস!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) যে ধারাবাহিকটি নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে দর্শকমহল সেটা হল ব্লুজ প্রোডাকশন হাউজের জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি বেশ অনেকদিন হলো চলছে টেলিভিশনের পর্দায়, প্রায় দু বছরের কাছাকাছি। বর্তমানে ধারাবাহিকের গল্প যেন দর্শকের কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। ধারাবাহিক শুরুর দিকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল। ধারাবাহিকের গল্প দর্শকদের খুবই পছন্দের ছিল।
ধারাবাহিকের শুরু থেকেই অঙ্কিতা সৌম্যদীপের জুটি দর্শক মহলে ভীষণ পছন্দের জুটি ছিল। জনপ্রিয় জুটি হিসেবে তারা বহু পুরস্কারও জিতেছে। ধারাবাহিকের গল্প অন্যরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বাকি ধারাবাহিকের চেয়ে জগদ্ধাত্রী ওরফে জ্যাস একজন পুলিশ অফিসার। কোন অপরাধী তার হাত থেকে বেঁচে ফিরতে পারে না। স্বয়ম্ভু তার সহকর্মী, জগদ্ধাত্রীকে প্রথম থেকেই সে পছন্দ করে তারপর তাদের মধ্যে বিয়ে হয়। জগদ্ধাত্রীও স্বয়ম্ভুকে পছন্দ করতে শুরু করে।
গল্পে নানা রকম টুইস্ট টানটান উত্তেজনা পর্বে দর্শকের আকর্ষণ টিকে থাকে ধারাবাহিকের উপরে। তবে বর্তমান যে পরিস্থিতি তাতে করে টিআরপি রেটিং ভালো হলেও ধারাবাহিক নিয়ে যা ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে তা সত্যি অবাক করছে সকলকে। প্রায়শই ধারাবাহিকের অদ্ভুত অদ্ভুত গল্প নিয়ে ট্রোল করা হয়।
ধারাবাহিকের গল্পের জন্য ট্রোলের মুখে জগদ্ধাত্রী
বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আর এই নিয়ে ট্রোল করা হচ্ছে। কারণ জগদ্ধাত্রী বহু দিন ধরেই জানতো তার শরীরের একটা মারাত্মক রোগ বড় হচ্ছে। তা সত্ত্বেও স্বয়ম্ভুকে কিছু না জানিয়ে তারা বাচ্চা নেয়। তারপরেও ডাক্তার যখন সাবধান করেছিল জগদ্ধাত্রী কোন কথা শোনেনি। অপরাধীদের ধরতে গিয়ে নিজের সন্তানের ক্ষতি করে বসে। যার ফলে সন্তানের ৬ মাস বয়সেই তার জন্ম দিতে হয় জগদ্ধাত্রীকে। আর এবারে স্ত্রীকে হারিয়ে ঢঙ্গের কান্না কাঁদছে স্বয়ম্ভু।
আরও পড়ুন: প্রথম স্ত্রীর মিথ্যাচার! দ্বিতীয় স্ত্রীর প’রকীয়া! ন’রক হয়ে উঠেছিল ভাস্বর চ্যাটার্জীর ব্যক্তি জীবন!
এই নিয়ে ট্রোল করা হচ্ছে ধারাবাহিকটিকে। একজন নেটিজেন তো সোশ্যাল মিডিয়াতে লিখেছে ‘জগদ্ধাত্রী ধারাবাহিক দেখে অনেকেরই নাকি কান্না পাচ্ছে। কিন্তু কান্নার কোনো কারণ নেই। জগদ্ধাত্রী যেখানে জানত তার শরীরে রোগ আছে তারপরেও সন্তানের জন্ম দিল। সন্তান এখন ছমাস বয়সে মৃত্যুর সাথে লড়াই করছে। মা হয়ে কিভাবে জগদ্ধাত্রী এই কাজ করল?’ ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলো দেখে ধারাবাহিকটিকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

