প্রথম স্ত্রীর মিথ্যাচার! দ্বিতীয় স্ত্রীর প’রকীয়া! ন’রক হয়ে উঠেছিল ভাস্বর চ্যাটার্জীর ব্যক্তি জীবন!

টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee)। সুদর্শন সুপুরুষ অভিনেতা দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন ধারাবাহিককে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ইতিমধ্যে অসংখ্য ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। আর দর্শকমহলে নিজের পরিচয় গড়ে তুলেছেন। বরাবর বিভিন্ন ধারাবাহিকে (Tv Serial) তাকে পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
তার অভিনীত জনপ্রিয় কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো অগ্নিপরীক্ষা, মা, ইস্টিকুটুম, করুণাময়ী রানী রাসমণি, জয় বাবা লোকনাথ ইত্যাদি। অভিনেতা নিজের অভিনয় জীবনে যতটা না সম্মান অর্জন করেছেন তার ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই আঘাত দিয়েছে তার কাছের মানুষ। তাকে পর্দায় আমরা সব সময় হাসিখুশি প্রাণোচ্ছল দেখি। কিন্তু বাস্তবে তার জীবনেও এমন অনেক অজানা গল্প রয়েছে যা শুনলে আপনার চোখেও জল আসবে।
অভিনেতা নিজের অভিনয়ে জীবনে যতই সফল হোক না কেন ব্যক্তিগত জীবনে অভিনেতাকে বারবার ঠ’কতে হয়েছে। অভিনেতার অভিযোগ তার দুই স্ত্রীকে নিয়ে। বর্তমান সময়ে সম্পর্ক ভা’ঙার খবর চারিদিকেই শোনা যায়। বিশেষ করে অন্য অভিনেতা অভিনেত্রীদের সম্পর্ক ভা’ঙ্গা গড়ার গল্প প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এখন আর এই সমস্ত ঘটনা নতুন কিছু নয়, প্রায়শই হচ্ছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে সংসার করার পরেও তাদের সংসার ভে’ঙে গিয়েছে।
পরপর দুবার সংসার ভা’ঙ্গে অভিনেতা ভাস্বরের
ভাস্বর জানিয়েছিলেন তার প্রথম স্ত্রীর জন্য তাকে জে’লে পর্যন্ত যেতে হয়েছিল। অভিনেতার প্রথম বিয়ে ২০০৬ সালে সম্বন্ধ করেই হয়েছিল। প্রথম স্ত্রীর নাম ছিল প্লাবনী মুখোপাধ্যায় টালিগঞ্জের বাসিন্দা, তবে ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের তিন মাসের মাথায় অভিনেতা জানতে পারেন তিনি বাবা হতে চলেছেন। সেই সময় ছবির শুটিংয়ে লন্ডনে ছিলেন। স্বাভাবিক অভিনেতা খুবই খুশি হয়েছিলেন। তবে শুটিং সেরে ফিরে আসার পরই বুঝতে পারেন কোনও কিছুই আর আগের মতো নেই।
তাঁর স্ত্রী নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতেন, বাড়ি ফিরতেন বেশ রাত করে। আচমকাই নাকি একদিন তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ভাস্বর জানতে পারেন তাঁর স্ত্রী গ’র্ভপাত করিয়েছেন। বাপের বাড়ি চলে গিয়ে বধূ নি’র্যাতনের মামলা দায়ের করেন অভিনেতার স্ত্রী। প্রায় দু’দিন জে’ল খাটতে হয় তাঁকে। যদিও পরে কেসটা তিনি জিতেছিলেন। কিন্তু মান সম্মান যা যাবার সেটা চলে গিয়েছিল।
এই ঘটনার ৭ বছর পর উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা। নবমিতা এবং ভাস্বর একে অপরকে দীর্ঘ অনেকদিন ধরেইg চিনতেন। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল, সেই বন্ধুদের ধীরে ধীরে গভীর হয়। তারপর তারা বিয়ে করেন। বিয়ের আগে একটা লম্বা সময় চেনাজেনা তাঁদের। বিয়ের কয়েক বছর পর অভিনেতা জানতে পারেন নবমিতাও তাকে ঠ’কিয়েছে।
আরও পড়ুন: প্রতিটা মা’রের বদলা নিল ঝিলিক! শুরু হল উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা! জমে গেল আজকের পর্ব
বিশাখাপত্তনমে মধুচন্দ্রিমায় অভিনেতাকে নবমিতা জানান, তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে আছেন। শুধুমাত্র বাড়ির চাপেই ভাস্বরকে বিয়ে করেছেন। ভাস্বর বলেছিলেন এ কথা আগে জানালে বিয়ে ভে’ঙে দিতাম। পরে অভিনেত্রী শর্ত দিয়েছিলেন ভাস্বরকে তার বাবা-মাকে ছাড়তে হবে। কিন্তু বাবা মাকে ছাড়তে রাজি হয়নি অভিনেতা। যার ফলে দ্বিতীয় বিয়েও ভে’ঙে যায় তার। তারপর থেকে বিয়ের প্রতি বিশ্বাস উঠে গেছে তার। এখন একাই থাকেন, অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন।

