এতদিনে উচিত শিক্ষা হবে কূটনী শালিনীর! ফুলকি কি পারবে রুদ্রর হাত থেকে রোহিতকে বাঁচাতে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শরদের। সকলকে তাক লাগিয়ে দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটি কেড়ে নিয়েছে দর্শকদের দৃষ্টি। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির টিআরপি। চলতি সপ্তাহেও নিম ফুলের মধুকে হারিয়ে টিআরপি তালিকায় বিজয়ী হয়েছে ফুলকি।
তবে বর্তমানে শালিনীর মৃত্যুর নিয়েই জমে উঠেছে ধারাবাহিকটি। ফুলকিকে বাঁচাতে গিয়েই জলের তরে ভেসে যায় শালিনী। তবে এই দুর্ঘটনার জন্য রোহিতকেই দোষারোপ করতে থাকে রুদ্র, হৈমন্তী আর ঈশিতা। এমনকি প্রেস এনে রোহিতকে অপদস্থ করারও পরিকল্পনা করে নেয় সে। কিন্তু সাংবাদিকদের আটকে দেয় ফুলকি। ফুলকির কথা শুনে চলে যায় সাংবাদিকরা।

ফুলকি আজকের পর্ব ১৮ জুলাই (Phulki Today Episode 18 July)
তবে রোহিতকে শালিনী আর তথার মৃত্যুর জন্য দায়ী করে বসেন হৈমন্তী। যেটা শুনেই আত্মগ্লানি ঘিরে ধরে রোহিতকে। রোহিত ঠিক করে নেয় এই নিজেকে শেষ করে দেবে। এই ভেবেই মাঝ রাত্রে ঘুম থেকে উঠে জল ভর্তি বাথ টাবে গিয়ে শুয়ে পড়ে রোহিত। কিন্তু তার কিছুক্ষণ পরই ঘুম ভেঙে যায় ফুলকির। রোহিতকে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় বাথরুমে। দরজা খুলেই চমকে যায় ফুলকি।
রোহিতের প্রাণ বাঁচালো ফুলকি
ছুটে গিয়ে ডাকতে থাকে রোহিতকে। ফুলকির গলার আওয়াজ শুনেই ঘোর কাটে রোহিতের। রোহিতকে বাথটাব থেকে ঘরে নিয়ে এসে রোহিতকে চুল মুছে দেয় ফুলকি। তারপর বলে রোহিত তাকে না বাঁচাতে গেলেই ভালো করত। তাহলে হয়ত শালিনীর কিছু হত না আর রোহিতকেও এত কষ্ট পেতে হত না। ফুলকির কথা শুনে খুব কষ্ট পায় রোহিত। তারপর রোহিতকে শুয়ে দিয়ে নিজের আঁচলের রোহিতের হাতটা শক্ত করে বেঁধে নেয় ফুলকি।
আরও পড়ুন: জুড়ে যাক পুরনো জুটি, কাছাকাছি আসুক রাই শৌর্য! দাবি দর্শক মহলের
পরেরদিন সকালে হতেই বক্সিংয়ের জন্য রোহিতকে ডাকে ফুলকি। কিন্তু ফুলকিকে বারণ করে দেয় রোহিত। তখনই পিয়ালকে দেখে নতুন বুদ্ধি বের করে ফুলকি। সে ভুলভাল বক্সিং শেখাতে থাকে পিয়ালকে। যেটা দেখে রেগে গিয়ে ফুলকিকে একটা ঘুষি মারে রোহিত। যদিও রোহিতকে দেখে বেশ খুশি হয় ফুলকি। কিন্তু তখনই চলে আসে অংশু। সে জানায় একটা ডেড বডি পাওয়া গেছে যেটা সনাক্ত করার জন্য যেতে হবে ফুলকি আর রোহিতকে। আর সেই শুনেই ফের মন ভেঙে যায় রোহিতের। ফুলকি কী পারবে রোহিতকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আসতে?

