জনপ্রিয়তা পেয়েই বিয়ের পিঁড়িতে পারুল! মনের মানুষের গলায় মালা দেবেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী!

জি বাংলার পর্দায় (Zee Bangla) কদিন আগেই শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগেই। ইতিমধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee) এবং অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)।

পরিণীতা ধারাবাহিকে ঈশানির প্রথম কাজ। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিল ঈশানি। তারপরই সুযোগ আসে পরিণীতা ধারাবাহিককে অভিনয় করার। এই ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল অভিনেত্রী। এখন তাকে বাংলার ঘরে ঘরে সকলেই চেনেন।

তবে ধারাবাহিকের মাঝ পথ থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। এবারে মনের মানুষের হাত ধরেই বিয়ের পিঁড়িতে বসলেন ঈশানি, শুরু করলেন জীবনের নতুন ইনিংস। এর আগে বহুবার বহু ইন্টারভিউতে ঈশানি নিজের মনের মানুষের কথা বলেছে। তার নাম পরিচয় কিছু সামনে আনেননি, তবে তার জীবনসঙ্গী আছে সেটা জানিয়েছেন।

এবারে ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর পরেই বিয়ে সেরে নিলেন অভিনেত্রী। কনের সাজে ঈশানিকে দেখতে অপূর্ব লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না ঈশানির দিক থেকে। পরনে লাল বেনারসি, মাথায় লাল ওড়না, কপালে চন্দনের কলকা, গা ভর্তি গয়না পড়ে মিষ্টি কনের বেশে ধরা দিয়েছে ঈশানি। সকলের অজান্তেই মনের মানুষের সাথে বিয়ের সেরেই ফেললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘এটা খুবই স্বাভাবিক, হাজার বছর ধরে চলে এসেছে! এটা লজ্জার নয়, যারা দেখছে তারা ক্রিমিনাল!’ ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সাহেবের পাশে দাঁড়ালেন পল্লবী

তবে এটা কিন্তু বাস্তব ঘটনা নয়, এই ঘটনা ঘটেছে ধারাবাহিকে। সম্প্রতি পরিণীতার নতুন প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে দাদুর গুরুতর অবস্থা। সেই কারণে দাদুকে সুস্থ করে তুলতে মল্লার বলে বসে পারুল রায়ান এক হয়েছে, রায়ান পারুলকে স্বেচ্ছায় বিয়ে করছে। পারুল রায়ান প্রথমে এই প্ল্যানে রাজি হয় না। কিন্তু বাড়ির সবাই দাদুর কথা ভেবে রাজি হয়ে যেতে বলে। তারপর বাধ্য হয়েই আবারো একে অপরকে বিয়ে করে রায়ান পারুল। গোটা ঘটনাটি ঘটেছে ধারাবাহিকে।

Back to top button