‘এটা খুবই স্বাভাবিক, হাজার বছর ধরে চলে এসেছে! এটা লজ্জার নয়, যারা দেখছে তারা ক্রিমিনাল!’ ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সাহেবের পাশে দাঁড়ালেন পল্লবী

সোশ্যাল মিডিয়ার (Social Media) ভালো দিক যেমন রয়েছে তেমন রয়েছে খারাপ দিকও। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসেই দুনিয়ার নানান খবর জানতে পারি। তেমনি বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় টেলিভিশন পর্দার (Bengali Television) দুই জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবনের কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। যা নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল।

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যকে নিয়ে বেশ কিছুদিন আগে তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ ঘোরাফেরা করছিল। সাহেবের একটি ৮ মিনিট ১ সেকেন্ড দীর্ঘ অস্বস্তিকর ভিডিও ঘিরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ভিডিওতে অভিনেতার কিছু আপত্তিজনক মুহূর্ত দেখা গিয়েছিল।

সাহেবের ভিডিও সামনে আসার পর থেকে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন একদল জেটিজেন সাহেবকে নিয়ে যা নয় তাই বলে কথা সমালোচনা করেছে। আবার একদল জানিয়েছেন এই ভিডিও ফেক বর্তমানে কোন কিছুই অসম্ভব নয় এখন নানান মানুষের সেলিব্রেটিদের মুখ নিয়ে এ ধরনের নোংরা ভিডিও বানানো হয়ে থাকে তবে এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী শর্মা।

সাহেবের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অভিনেত্রী কি বক্তব্য জিজ্ঞাসা করলে অভিনেত্রী জানান, এটা একেবারেই রুচিকর কোন বিষয় নয়। যারা এই বিষয়টা ভাইরাল করছে তারাই এই জিনিসটা একমাত্র বন্ধ করতে পারবে। এটা কোন চর্চা করার বিষয় নয়। যারা জিনিসটা ভাইরাল করছে তারা তো ক্রাইম করছে, এটা তো অপরাধ। আর যারা দেখছে তারাও সমানভাবে ক্রাইম করছে। কারণ এটা কেউ এআই দিয়ে করেছে নাকি এটা সত্যিকারের ঘটনা সেটা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। আর যদি এটা সত্যিকারের ঘটেও থাকে তাহলে সেটা চর্চা করার বিষয় নয়। কারণ এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। হাজার বছর ধরে চলে এসেছে। ভবিষ্যতেও চলবে এটা নতুন কিছু নয়। এটা কোন ক্রাইম না। কিন্তু যারা ভাইরাল করছে যারা দেখছে সেটা না করাটাই উচিত। কারণ এটা আমাদের হাতে। আমরাই ভাইরাল হওয়া থেকে আটকাতে পারি।’

আরও পড়ুনঃ নতুনের একটা ভুলে শেষ হয়ে গেল সব! এবার কি তবে নতুনকে ভুল বুঝে দূরে ঠেলে দেবে কমলিনী?

পল্লবী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিজের বক্তব্যের মাধ্যমে। বিগত কয়েকদিন ধরেই সাহেব এবং আরেক জনপ্রিয় অভিনেতা ঋত্বিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঋত্বিক এই বিষয়ে মন্তব্য করলেও সাহেব কখনোই সেভাবে কোন মন্তব্য করেননি। তিনি মনে করেন একটা মিথ্যে ঘটনা নিয়ে অযথা চর্চা করা মানে সময় নষ্ট।

https://fb.watch/BvXPgIsXtl/

 

Back to top button