ভরা জনসভায় বড় স্ক্রিনে সবার সামনে এলো ইশার কুকীর্তি! সৃজনের বিরুদ্ধে কেস তুলে নিতে বাধ্য হল ইশা!

যত দিন যাচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের গতি। কোন ধারাবাহিকেই প্রত্যেক পর্বে এত টুইস্ট বোধয় থাকে না। দিনের দিন সৃষ্টি হচ্ছে নতুন সমস্যা আর সঙ্গে সঙ্গে তার সমাধান করছে নায়িকা। গল্পের গতি দ্রুত হওয়ায় একঘেয়েমি সৃষ্টি হয় না আর এটাই হলো নিম ফুলের মধু ধারাবাহিকের ইউএসপি। যার জন্য এই ধারাবাহিকটি বর্তমানে টিআরপি তালিকার শীর্ষে অবস্থান করছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা ঠিক করে সে এত সহজে কিছুতেই হার মেনে নেবে না। ইশা এভাবে একের পর এক অন্যায় করে কিছুতেই পার পেতে পারে না। এইবার সে এমন একটা ব্যবস্থা করবে যাতে সৃজনের বিরুদ্ধে করা মিথ্যে মামলা তুলে নিতে ইশা বাধ্য হয়। নিজের প্রতিজ্ঞা রাখতে এসে ইশা হালদারের পিছু করা শুরু করে। আর সেটা করে পর্ণা এমন একটা প্রমাণ জোগাড় করে ফেলে যেটা দেখিয়ে ইশাকে দিয়ে সবকিছু করিয়ে নেওয়া সম্ভব।

নিম ফুলের মধু আজকের পর্ব ৫ জুন (Neem Phuler Modhu Today Episode 5 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জনসভায় এসে অনেক সংবর্ধনা পায় ইশা। এরপর কিছুক্ষণ বিশ্রাম করতে গেলেই সেখানে চলে আসে পর্ণা, রুচিরা আর চয়ন। পর্ণাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় ইশা। সিকিউরিটি ডাকতে গেলে তাকে থামিয়ে দু মিনিট কথা বলতে চায় পর্ণা। কথা না বাড়িয়ে প্রথমেই সৃজনকে মুক্তি দেওয়ার চুক্তিতে আসে পর্ণা। ইশা সেই কথা না মানলে পর্ণা তাকে ভিডিওটা দেখায়।

পর্ণার প্রোফাইল ব্লক করে দিলো ইশা

বিষয়টা দেখে ভয় পেলেও এত সহজে দমে যাওয়ার মেয়ে ইশা নয়। সে পর্ণার অন্যমনস্কতার সুযোগ নিয়ে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। এরপর সে বাকিদের নির্দেশ দেয় পর্ণা চয়ন আর রুচিরার প্রোফাইলে যেন সবাই মিলে রিপোর্ট করে। ফলে তিনটে একাউন্ট ব্লক হয়ে যাবে আর তারা ভিডিও পোস্ট করতে পারবে না। তারপর তাদের ফোনগুলো বাক্সে ভরে তাদেরকে ঘরে বন্ধ করে রেখে চলে যায় ইশা। পর্ণা ঠিক বুদ্ধি খাটিয়ে ঘরে আগুন লাগার ভয় সৃষ্টি করে ঘর থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাহুল! সাক্ষাৎকারে কারণটা নিজের মুখেই জানালেন অভিনেতা!

সবার সামনে চলে এলো ইশার কারসাজি

এরপর তারা সোজা চলে আসে একটা ভ্যানে যার মধ্যে থেকে দুইজন সাংবাদিক একটি মিডিয়া হাউজের হয়ে স্পট থেকে সমস্তটা টেলিকাস্ট করছিল। তাদেরকে হাত করে পর্ণা ভিডিওটা ওই জনসভাতেই চালানোর ব্যবস্থা করে। এরপর সে ইশাকে ফোন করে আরো একবার সৃজনের বিরুদ্ধে কেসটা তুলে নিতে বলে। ইশা রাজি হতে চায় না, ফলে বাধ্য হয়ে ওই জনসভার সামনে লাগানো এলইডি স্ক্রিনে সেই ভিডিওর এক ঝলক চালায় পর্ণা আর তাতেই চমকে ওঠে ইশা। সঙ্গে সঙ্গে ভিডিওটা থামাতে বলে সে।

 

Back to top button