ফের মৌমিতার বোকামির শিকার বর্ষা, হাল ছাড়তে নারাজ পর্ণা! ঠিক কী করতে চলেছে সে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্ণার চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিল অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তবে ধারাবাহিকের কাহিনী সর্বদাই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। বারবার সমাজের কালো, অন্ধকার দিকটা দর্শকদের সামনে তুলে ধরেছে নিম ফুলের মধু। চলতি সময়ে সমাজে ঘটে যাওয়ার ঘটনাগুলো কাহিনীর মাধ্যমে পর্দায় দেখতে পেয়ে ধারাবাহিকের প্রতি স্বাভাবিকভাবেই আরও আগ্রহ বেড়েছে দর্শকদের।

বর্তমানেও বর্ষাকে নিয়ে জমে উঠেছে নিম ফুলের মধুর গল্প। বাংলার আইকন, সুপার স্টার যাকে দিনরাত পুজো করে ভক্তরা এবার তারই কালো মুখটা এসেছে সকলের সামনে। বর্ষাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার নামে অফিসে ডাকেন ইন্দ্র কুমার। তারপরই বর্ষাকে কুপ্রস্তাব দেন তিনি। এরপরই বর্ষার শ্লীলতাহানি করেন তিনি। কোনক্রমে ইন্দ্র কুমারের অফিস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে বর্ষা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৩ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 13 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে বর্ষার থেকে সবটা শুনে মাথায় আকাশ ভেঙে পরে পর্ণার। ইন্দ্র কুমার এত খারাপ মানুষ ভেবেও উঠতে পারেনি সে। এরপরই নিচে গিয়ে সকলের সঙ্গে কথা বলতে থাকে পর্ণা। মৌমিতা সবাইকে বলে এই বিষয়ে কাউকে কিছু না জানাতে। কিন্তু পর্ণার কথায় সায় দিয়ে বর্ষা জানান সে ইন্দ্র কুমারের নামে থানায় অভিযোগ জানাতে চায়। বর্ষার কথায় সহমত পোষণ করে ঠাম্মিও বলেন বর্ষা যখন রাজি তখন তিনিও চান দোষী শাস্তি পাক।

তবে নিজের স্বভাব অনুযায়ী প্রতিবারের মতোই বর্ষার ঘটনাটাও ঈশাকে জানিয়ে দেয় মৌমিতা। আর তারপরই নতুন ফন্দি আঁটে ঈশা। এদিকে পরেরদিন সকাল হতেই থানায় গিয়ে ইন্দ্র কুমারের নামে অভিযোগ জানায় বর্ষা। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও বর্ষার মুখে সবটা শুনে ইন্দ্র কুমারকে গ্রেফতার করতে চলে যায় অফিসার। যথাসময়ে ইন্দ্র কুমারের অফিসে এসে পৌঁছান তারা।

আরও পড়ুন: আরজিকর কান্ড নিয়ে তৎপর অপর্ণা সেন! কি বললেন সামাজিক মাধ্যমে? 

ঈশার বুদ্ধিতেই আগাম বেল পেয়ে গেল ইন্দ্র কুমার

তবে ইন্দ্র কুমারকে গ্রেফতার করার আগেই আগাম জামিনের কাগজ পুলিশের হাতে ধরিয়ে দেন ইন্দ্র কুমারের উকিল। যা দেখে চমকে যায় পর্ণা। এদিকে দেখা যায় মৌমিতার থেকে সবটা শুনে ইন্দ্র কুমারের বাড়িতে গিয়েছিল ঈশা। এই সেখানেই ইন্দ্র কুমারকে সবটা জানিয়ে টাকা আগাম বেলের ব্যবস্থা করতে বলে সে। পরিস্থিতির জটিলতা দেখে সেখান থেকে বেরিয়ে যায় জিনিয়া। আর জিনিয়ার পিছন পিছন বেরিয়ে যায় পিকলু। তাহলে কি এবার ইন্দ্র কুমারকে ধরতে জিনিয়াই পর্ণাকে সাহায্য করবে? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button