ফের ইতিহাসের পুনরাবৃত্তি! শীর্ষে থেকেও স্লট পরিবর্তন নাকি শেষ হচ্ছে ফুলকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকটি শুধু দিন থেকে আজ পর্যন্ত টিআরপি তালিকায় নিজেদের জায়গা এক থেকে পাঁচের মধ্যে ধরে রেখেছে। কখনো টিআরপি রেটিংয়ে প্রভাব পড়তে দেয়নি। ধারাবাহিকের গল্পে প্রতিদিন টানটান উত্তেজনা থাকে। তাই জন্যই দর্শক এই ধারাবাহিক দেখতে পছন্দ করে। কিন্তু হতে পারে এবারে দর্শকদের পছন্দের সেই ধারাবাহিক আর বেশিদিন সম্প্রচারিত হবে না টেলিভিশনের পর্দায়।

এর আগেও বহু ধারাবাহিক টিআরপি তালিকা শীর্ষে থাকালীন শেষ করে দেওয়া হয়েছে। ধারাবাহিকের গল্প এতোটুকু একঘেয়ে না করে বরং নানান রকম টুইস্ট দিয়েই শেষ হয়েছে ধারাবাহিক। গুঞ্জনে শোনা যাচ্ছে এবারে সেভাবেই শেষ হতে চলেছে ফুলকি ধারাবাহিকটি? কারণ আগামী দিনে জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক দাদামণি এবং দাদামণি ধারাবাহিকটি শুরু হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটায়। আর দাদামণি ধারাবাহিকটি যদি সন্ধে সাড়ে সাতটায় সম্প্রচারিত হয় তবে ফুলকি ধারাবাহিকটির শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে।

দাদামণি ধারাবাহিকের টাইম জানার পরে দর্শকদের বেজায় মন খারাপ। বিশেষ করে ফুলকি ভক্তদের মনে অনেক প্রশ্ন উঠেছে। তবে কি এবারে শেষ হয়ে যাবে ফুলকি ধারাবাহিকটি? টিআরপি তালিকায় শীর্ষে থেকেই কি শেষ হবে ফুলকির এই অসাধারণ যাত্রা। নাকি চ্যানেলের পক্ষ থেকে নেওয়া হবে অন্য কোনো সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ ‘আর ধারাবাহিক করব না, বেকার খাটনি, এত গেজিয়ে দেয় যে ইচ্ছে করে না অভিনয় করতে…’- ধারাবাহিকে ইতি টান দেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!

তবে হতেও পারে এর আগে যেমন নতুন ধারাবাহিকের আগমনে নিম ফুলের মধু ধারাবাহিকের সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। তেমনি দাদামণি ধারাবাহিকের আগমনে ফুলকির টাইম স্লট পরিবর্তন করা হবে? যদি তাই হয় তাহলে ফুলকি আগামী দিনে কোন সময় দেখা যাবে, প্রাইম টাইম থেকে সরিয়ে তবে কি নন টাইম স্লট দেখা যাবে ফুলকি ধারাবাহিক?

Back to top button