প্রায় দুই বছর পর জি বাংলার হাত ধরে টেলিভিশনের পর্দায় ইন্দ্রানী পাল! আসছে ‘বেদেনী জ্যোৎস্নার অমর প্রেম’!

বিনোদন জগতের বড় অংশ হলো বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আর দর্শকদের কথা মাথায় রেখেই বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) শুরু হচ্ছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। তবে নতুন ধারাবাহিক শুরু হওয়ার ফলে অনেক সময় পুরোনো ধারাবাহিকগুলির জনপ্রিয়তা কমে যায়। আর যেহেতু বর্তমানে ধারাবাহিকগুলো পুরোটাই টিআরপি নির্ভর তার জন্য টিআরপি রেটিং ভালো না থাকলে যে কোন ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে।
আর সেই ধারাবাহিক বন্ধ করে তার পরিবর্তে নিয়ে আসা হয় নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই স্টার জলসা, জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরুর অপেক্ষাতে রয়েছে। যেমন জি বাংলার হাত ধরে আসছে আরো একটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ পেয়েছে।
ধারাবাহিকের প্রোমোর প্রথম ঝলকেই দেখা যাচ্ছে নায়িকা চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী পাল। যাকে আমরা বরণ, নবান্ন নন্দিনীর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখেছি। এই দুটি ধারাবাহিকেই অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তবে ২০২৩-এই নবাব নন্দিনীর শেষ সম্প্রচার হয়। তারপর প্রায় দীর্ঘ ২ বছর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি ইন্দ্রানীকে। এবারে আবার নতুন ধারাবাহিকের হাত ধরে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করছেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনেত্রীকে বেদেনীর চরিত্রে দেখা যাবে।
ধারাবাহিকের প্রোমো ভিডিওর কিছু ঝলক দেখে বোঝা যাচ্ছে ধারাবাহিকটি একজন বেদেনী এবং রাজপুত্রর প্রেমের গল্প নিয়ে শুরু হতে চলেছে। জনপ্রিয় বাংলা ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘বেদেনী জ্যোৎস্নার অমর প্রেম’। জি বাংলার হাত ধরে আসছে এই জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক। ধারাবাহিকে ইন্দ্রানীর বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা।
আরও পড়ুনঃ দেশে ফিরেও মাথা গোঁজার ঠাঁই পেল না শুভ-আদৃত! কলকাতা পৌঁছে কঠিন সত্যের মুখোমুখি শুভলক্ষ্মী!
সুরিন্দর ফিল্মসের এর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে এই ধারাবাহিক। জি বাংলার দ্বিতীয় চ্যানেল জি বাংলা সোনারে আসছে আসন্ন এই ধারাবাহিক। ইন্দ্রানী পালের বিপরীতে থাকছেন অভিনেতা সিদ্ধার্থ সেন। যিনি ইতিমধ্যেই সান বাংলার বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে ধারাবাহিকটি কখন, কবে থেকে শুরু হবে তা এখনো জানা যায়নি।

