দেশে ফিরেও মাথা গোঁজার ঠাঁই পেল না শুভ-আদৃত! কলকাতা পৌঁছে কঠিন সত্যের মুখোমুখি শুভলক্ষ্মী!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো গৃহপ্রবেশ (Grihoprobesh)। বেশ কয়েক মাস হলো শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকের মনে জায়গা তৈরি করে নিচ্ছে। টিআরপি তালিকাতেও মাঝে মাঝে এক থেকে পাঁচের মধ্যে এই ধারাবাহিকের নাম থাকছে। প্রতিদিনই ধারাবাহিকে থাকছে টানটান উত্তেজনা পর্ব। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন বাদে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী উষসী রায় (Ushasi Ray)। ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন অভিনেতা সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদির দাদুদের কলকাতাতে একটি ভিটেবাড়ি ছিল, কিন্তু সেই বাড়ি তো বছরের পর বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। আর সেই বাড়ির চাবিও রয়েছে দাদুর এক বোনের কাছে। বোনের সাথে দাদুর সম্পর্ক মোটেই ভালো নয়। কিন্তু শুভ ঠিক করে বাড়ি নিলাম হওয়ার আগেই কলকাতার বাড়িতে সবাইকে নিয়ে যাবে। আর সেই সাত দিনের মধ্যেই শুভ চাবি ফিরিয়ে আনবে। ওদিকে মোহনার কথামতো ডোনাও শুভর উপরে নজর রাখার জন্য দেশে ফিরে যাওয়ার কথা বলে।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 2 August, গৃহপ্রবেশ আজকের পর্ব ২ অগাষ্ট, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, শুভ আদি সবাই মিলে কলকাতা এসে পৌঁছায়। কলকাতায় ওই পিসিমার বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসে। কিন্তু পিসিমার বাড়িতে তালা দেখে তো সকলে ঘাবড়ে যায়। এখন তারা কোথায় থাকবে সেটাই হলো বড় প্রশ্ন। এদিকে সুযোগ পেলেই তো ডোনা শুভর নামে বদনাম করতে থাকে। এরপর শুভা আদি মিলে আশেপাশে যায় পিসিমার খোঁজ করতে। পাড়ার লোকে জানায় পিসিমা ঠিক কতটা ভয়ংকর খিটখিটে। এদিকে বাজার থেকে ফিরে পিসি দেখে তার বাড়ির সামনে অনেককে জড়ো হয়েছে। তাই দেখে ছুটে আসেন পিসিমা।

ওদেরকে ডোনা শুভদের সমস্ত খবর মোহনাকে দিতে থাকে। মোহনা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে। তারপর সবাই মিলে পিসি ঠাম্মিকে নিজের পরিচয় দেয়, শুভ এক এক করে সকলে পরিচয় করিয়ে দেয়। কিন্তু পিসিমা তো এত সহজে গলে যাবার মানুষ নয়। তাই কি দরকার তাড়াতাড়ি সে কথা জানিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে শুভদের। কিন্তু শুভ গর্ভবতী সেটা বুঝতে পেরেই পিসিমা তাদের ঘরে ঢুকতে দেয়।

আরও পড়ুনঃ চন্দ্রের বিরুদ্ধে মোক্ষম প্রমাণ নিয়ে হাজির কমলিনী! আর পালিয়ে বাঁচলো না চন্দ্র, অবশেষে এই মিথ্যে সম্পর্ক থেকে কমলিনী মুক্তি!

এরপরে শুভ জানায়, তারা বিদেশের মাটি থেকে দেশে আবার ফিরে আসতে চায়। তাই এই দেশের বাড়িতে তারা থাকতে চায়, আর সেই বাড়ির চাবি পিসিমার কাছে, পিসিমা যদি সেই চাবি তাদের হাতে তুলে দেয় তাহলে তারা মাথা গোঁজার ঠাঁই পাবে। শুভর কথা শুনে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি কাউকে নিজের বাবার বাড়ির চাবি দেবেন না। শুভ পিসি ঠাকুমাকে অনুরোধ করে সব মান অভিমান ভুলে গিয়ে তিনি যেন ঐ বাড়ির চাবি তাদের হাতে তুলে দেয়। কিন্তু এত সহজে পিসি ঠাকুমা মানবে বলে মনে হয় না। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button