ইন্দ্র কুমারের চাঁদ বদন থেকে খুলে পড়লো মুখোশ! পর্ণাকে জীবিত দেখে পিলে চমকে গেল তার!

শয়তানি করতে করতে এবং ধরা না পড়ে কোন শাস্তি না পেয়ে মানুষরূপী শয়তানরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা ভাবে, তাদের হাতে পৃথিবীর সমস্ত ক্ষমতা ন্যস্ত রয়েছে কেউ তাদের একটা চুলো বাঁকাতে পারবেনা। কিন্তু তারা যে কতখানি ভুল ধারণার মধ্যে বসবাস করছে সেটাই প্রমাণ করে দিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা যেদিন থেকে জানতে পেরেছে ইন্দ্র কুমার এত বড় সেলিব্রেটি হলেও তার মধ্যে একজন হিং’স্র রাক্ষ’স বাস করছে যার চোখে মুখে শুধুই নারীদের জন্য লা’লসা, তবে থেকে এই শয়তানকে উচিত শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছে সে। সেটা করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তাকে। শেষ পর্যন্ত নিজেকে মৃত অবধি প্রমাণ করতে হয়েছে ধারাবাহিকের নায়িকাকে। তবে শুধু শুধু এমনটা করেনি সে।

Neem Phuler Modhu, Zee Bangla, Bengali serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

নিম ফুলের মধু আজকের পর্ব ২১ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 21 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, বেশ ভালোভাবেই জাল বিছিয়ে দেয় ধারাবাহিকের নায়িকা। সে খুব ভালো করেই জানত ইন্দ্র কুমারের মতন মানুষেরা কোনদিনও বদলাতে পারে না। তারা সুযোগ পেলেই একটা একলা মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়বেই আর ঠিক সেই সুযোগটাকেই তাদেরকে কাজে লাগাতে হবে। এমনই একটা সুযোগ ইন্দ্রকুমারকে করে দেয় ধারাবাহিকের নায়িকা স্বয়ং। আর এই কাজে তাকে সাহায্য করে অনিকেতের বোন রোহিণী।

নায়িকার জালে পা দিল ইন্দ্র কুমার

অনিকেতের বোনকে ইচ্ছে করেই ইন্দ্র কুমার এর কাছে গান গাইতে পাঠায় ধারাবাহিকের নায়িকা। সেখানে গিয়ে গান গায় রোহিণী। এই ফাঁকে ঘরের এক কোণে পাই ক্যামেরা লাগিয়ে দেয় জিনিয়া। কিছুক্ষণ পরে স্বভাব বশত ঘর থেকে সবাইকে বার করে দিয়ে ঠিক বর্ষার মতন করেই রোহিণীকেও কুপ্রস্তাব দেয় ইন্দ্র কুমার। এরপর নিজের মুখেই স্বীকার করে সে বর্ষার সঙ্গে ঠিক কি কি করেছে। এই ঘটনাটারি অপেক্ষা করছিল নায়িকা পর্ণা। এরপর রোহিণী ইন্দ্র কুমারকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: মা হতে চলেছে রাই, কিন্তু সন্তানের বাবা কে? তবে কি আবার ভেঙে যাবে রাই-অনির্বাণের সম্পর্ক?

এখন সমস্ত প্রমাণ নায়িকার হাতে। পর্ণা সৃজনকে বলে, আজ সে যে লড়াইয়ে নেমেছে সেটা শুধুমাত্র বর্ষার লড়াই নয় সেটা এই সমাজের প্রত্যেকটা মেয়ের লড়াই। প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্তে এমন নোং’রা আচরণের শিকার হতে হচ্ছে। সবার হয়তো মুখোশ খোলা সম্ভব হবে না তার একার পক্ষে কিন্তু যতজনের মুখোশ খুলে দেওয়া সম্ভব তত জনের মুখোশ খুলে দেবে ধারাবাহিকের নায়িকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ সময় ঘনিয়ে এসেছে ইন্দ্র কুমারের।

Back to top button