ঠাম্মিকেও ফিরিয়ে দিল মেঘ! বাবার ওপরে কেউ নয় আবার একবার প্রমাণ করল সে! চিরতরে হারিয়ে ফেলল নীল মেঘকে!

অসহায় মানুষগুলো নিজের হাতের পুতুল করে নাচাতে ভালবাসে প্রত্যেকেই। কিন্তু সেই অসহায় মানুষটাই যখন ঘুরে দাঁড়ায় তখন তার থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। আর এটাই প্রমাণ করে দিয়েছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা মেঘ। হাজার প্রতিকূলতার মাঝেও নিজেকে শক্ত রেখে সবাইকে অবাক করছে সে।
বর্তমান প্লট অনুযায়ী, অনিন্দ্যর কথা মত নীলকে ফিরিয়ে দিয়েছে মেঘ। আর অনিন্দ্যও শক্ত হাতে মেঘকে ধরে রেখেছে। কারণ সে আরো একবার কোনো অনিষ্টের মধ্যে পড়তে দিতে চায়না মেঘকে।
অন্যদিকে মেঘের সাথে বিচ্ছেদ একটু একটু করে শেষ করে দিচ্ছে নীলকে। নীলের কষ্ট সহ্য করতে না পেরে সবাই একসাথে চলে যায় মেঘের বাড়ি। নীলের কথা শুনে প্রত্যেকের মনে হয় মেঘ যা যা বলছে সবটাই তার বাবার কথা। একটাও তার নিজের কথা নয়।
নীলের ঠাম্মি অনিন্দ্যকে বলে, অন্তত একবারের জন্য হলেও সে তার মেঘ দিদি ভাইয়ের সাথে কথা বলতে চায় এবং তার মুখ থেকেই আসল সত্যিটা জানতে চায়। কিন্তু অনিন্দ্য তাতে তেমন সায় দেয় না। সে সব রকম ভাবে চেষ্টা করে যাতে মেঘ আবারও দুর্বল না হয়ে পড়ে।
আরও পড়ুনঃ মেনানের ফাঁদে পা দিল রাজনাথ! বন্দুকের জন্য চাই মোটা টাকা, উল্টোদিকে ক্রমে বন্দুকের গুলি নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ঠাম্মি মেঘে বলছে, নীল যা করেছে তার জন্য সে খুব কষ্ট পাচ্ছে। আর একবার কি ওকে ক্ষমা করে দেওয়া যায় না? মেঘ তখন বলে, “আমায় তোমরা ক্ষমা করো, আমি তোমাদের কথার দাম দিতে পারব না।” এতদিন অব্দি নিজের বাবার কথার নড়চড় হতে দেয়নি মেঘ, আর আজও নিজের মতের বিরুদ্ধে গিয়ে হলেও বাবার কথাকেই শেষ কথা হিসেবে প্রাধান্য দিল সে।
View this post on Instagram

