বাজিমাত করলো ময়না! প্রকাশ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল! কেমন রেজাল্ট করলেন অভিনেত্রী ঐশানী?

বেশকিছুদিন হলো শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এই বছর টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রীও এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে অন্যতম একজন হলেন জি বাংলার (Zee Bangla) পুবের ময়না (Puber Moyna) ধারাবাহিকের ময়না অর্থাৎ অভিনেত্রী ঐশানী দে (Oishani Dey)। ঐশানী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ছাত্রী। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করেছে বোর্ড। অনেকেই হয়ত জানেন না, এবার উচ্চ-মাধ্যমিক বা সিবিএসই বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী।
জানেন কেমন ফলাফল করলো আপনাদের প্রিয় অভিনেত্রী? সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়েছিল। অভিনেত্রীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় জানান, ‘ওর রেজাল্ট খুবই ভালো হয়েছে। এবার ও ৯২ শতাংশ নম্বর পেয়েছে। এটা যে ও পাবে, আমরা তো ভাবতেও পারিনি। কারণ যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন ওর শ্যুটিংও চলছিল। ও পরীক্ষা দিয়ে শ্যুটিং করতে গিয়েছে, এদিকে রাতে হয়ত মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেয়েছে। তারপরেও ৩টি বিষয়ে ওর প্রায় ১০০-র কাছাকাছি নম্বর আছে। এর মধ্য়ে রয়েছে পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। ও আঁকাআঁকি করতে খুবই ভালোবাসে। ওর প্রধান বিষয়ই হল পেইনটিং। সেটাতে ও খুবই ভালো রেজাল্ট করেছে ও। ৬০০-র মধ্যে ৫৩০ পেয়েছে। এই তিনটি সাবজেক্টের জন্য অল ইন্ডিয়াতে ১২.৫ র্যাঙ্কিং-এ পেয়েছে ঐশানী। আমরা খুব খুশি।’
‘আমি ভেবেছিলাম, মেয়ে হয়ত ৭০-৮০ শতাংশ পেয়ে যাবে। কারণ কাজ করতে করতে ও পড়াশোনা করেছে। আমরাও ওকে খুব একটা চাপ দিইনি। তবে ঐশানীর একটা জেদ ছিল, যে লোকে বলে অভিনয় করে পড়াশোনা হয় না। ও সেটা প্রমাণ করব যে করা যায়। ও পড়াশোনাটা ভালোবেসে করে, হয়ত কাজের জন্য ১৪ ঘণ্টা পড়তে বসতে পারে না।’
তিনি আরও বলেন, ‘এখনও এই সিদ্ধান্ত ঐশানী নিয়ে উঠতে পারেনি। কোন কলেজ কতটা মার্কস চাইছে, সেটা বিষয়। ও মিডিয়া- ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চায়, আবার ‘লিঙ্গুইস্টিকস’ (ভাষাতত্ত্ব) নিয়েও পড়ার কথা ভাবছিল। ওর আবার IAS বা IFS- দেওয়ারও ইচ্ছে রয়েছে। যেহেতু পলিটিক্যাল সাইন্সে ওর নম্বরটা বেশি আছে, সেটা নিয়েও ও এগোতে পারে। এখনও তাই সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি। তবে ঐশানী আপাতত ৪টে বছর পড়াশোনাতেই মন দিতে চাইছে। অভিনয়টা ও করবে। তবে পড়াশোনাতে একটু বেশি মন দেবে। হয়ত এবার ও সিরিয়াল করতে পারবে না, তবে ফিল্ম বা সিরিজ, এগুলো করবে। যাতে সবটাই ও ম্যানেজ করতে পারে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! দু মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা! টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে দুগ্গামণি?
বেশ কিছুদিন হলো শেষ হয়েছে পুবের ময়না ধারাবাহিকটি। টিআরপি রেটিং ভালো না থাকায় ধারাবাহিকটি খুব বেশিদিন চলেনি টিভির পর্দায়। তাইতো তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটি। তবে ওই ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। আবার কবে অভিনেত্রীকে নতুন ধারাবাহিকে দেখা যাবে তারই অপেক্ষায় দর্শক।

