বিরাট দুঃসংবাদ! দু মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা! টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে দুগ্গামণি?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
আর ধারাবাহিকগুলি সম্পূর্ণ নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত চলবে টেলিভিশনের পর্দায়। আর কিছু সময় পর যদি ধারাবাহিকের টিআরপি রেটিং কম হতে শুরু করে বা ধারাবাহিক শুরু হওয়ার পরেও টিআরপি তালিকা খুব একটা প্রভাব ফেলতে না পারে তাহলে সেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
আবারো সেরকমই এক ধারাবাহিক বন্ধ হয়ে যাবার খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে মাত্র মাসেই নাকি শেষ হতে চলেছে দুগ্গামণি এবং বাঘ মামার যাত্রা। শোনা যাচ্ছে মাত্র দু’মাসের মাথায়ই বন্ধ হচ্ছে দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকটি। দর্শকের নাকি সে ভাবে মনে ধরছে না এই ধারাবাহিকটি। মাত্র দু’মাস হয়েছে শুরু হয়েছে এই ধারাবাহিকটি।
প্রথমের দিকে টিআরপি রেটিং ঠিকঠাক থাকলেও গত দু’সপ্তাহে প্রথম দশে দেখা যায়নি এই ধারাবাহিকের নাম। সেই জন্যই নাকি চ্যানেল নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই ধারাবাহিক শেষ করে দেওয়ার। কিন্তু সূত্রের খবর অন্য কথা বলছে।
আরও পড়ুনঃ নীলাভর ষ’ড়যন্ত্রে বাধা হয়ে দাঁড়ালো দুগ্গামণি! গায়ত্রীর জীবনে নেমে এলো বড় বিপদ! ফাঁ’স আজকের পর্ব
চ্যানেলের পক্ষ থেকে প্রথমে নাকি বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। ফলে এখনই নাকি ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকটি শেষ হচ্ছে না। গল্পের মোড় অন্যদিকে ঘোরানোর আলোচনা চলছে। তাই অন্যদিকে গল্পের মোড় ঘুরতে পারে আগামী দিনে।

