‘কাঁকন বড্ড বেড়ে পাকা, ওকে একদম ভাল লাগে না!’- সায়ন্তনীর কথা শুনে কাঁকন একি বলল!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। গল্পের নায়িকা জ্যাস স্যানাল ওরফে জগদ্ধাত্রী। কয়েকমাস আগেও টিআরপি (TRP) তালিকায় এক নম্বর ধারাবাহিক ছিল এটি। বর্তমানে ফিকে পড়েছে জ্যাস ম্যাজিক। এক থেকে সোজা পাঁচে মুখ থুবড়ে এসে পড়েছে এই মেগা। ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র কাঁকন। যে চরিত্রে অভিনয় করছেন শিশু অভিনেত্রী দেবাঙ্গনা ফৌজদার (Debangana Foujdar)।

‘কাঁকনকে আমি একদম পছন্দ করি না…’, অকপট অভিনেত্রী সায়ন্তনী মজুমদার

বাস্তবে যতই ভাল সম্পর্ক হোক, পর্দার কাঁকনকে একেবারে পছন্দ করেন না অভিনেত্রী সায়ন্তনী মজুমদার (Sayantani Majumdar)। ধারাবাহিকে আদতে যিনি কাঁকনের কাকিমা। তাঁর মতে, ”কাঁকনকে আমি একদম পছন্দ করি না। বড্ড বেড়ে পাকা বাচ্চা।’ তবে অফস্ক্রিন ঠিকাছে।” সায়ন্তনীর কথা শুনে পাশ থেকে পর্দার কাঁকন ওরফে দেবাঙ্গনা ফৌজদার বলেন,”আমিও না! অনস্ক্রিন।”

ইদানীং গরম পড়লেও, কয়েকদিন আগে ঝড়ের দরুন পিছিয়ে গিয়েছিল টলিপাড়ার সব কাজকর্ম। সেদিন কী শুটিং করছিলেন সায়নী? না বাড়িতেই খোশ আড্ডা দিয়ে কাটিয়েছেন? অভিনেত্রী বলেন,”সেদিন শুটিং থাকার কথা ছিল। তবে ঝড়ের জন্য বন্ধ করে দিতে হয়। আমি বাড়িতেই ছিলাম। বাবা-মায়ের সঙ্গে ছিল। মায়ের হাতের রান্নার খেয়েছি। যদিও বৃষ্টির দিনে অনেকে খিচুড়ি খেটে পছন্দ করেন। তবে আমি করিনা।”

শুটিং সেটে গরমে নাজেহাল সায়ন্তনী ও দেবাঙ্গনা

এই গরমে কী কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন সায়ন্তনী ও দেবাঙ্গনারা? বেজার মুখ করে দুজনেই বলেন, এখনই ঘুরতে পাচ্ছেন না! তবে ঘোরার হলে, সায়ন্তনীর পছন্দ পাহাড় আর দেবাঙ্গনার পছন্দ সমুদ্র। সায়ন্তনীর ঘুরতে যাওয়ার ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড। এবার অন্যরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে, শীঘ্রই নতুন কিছু প্ল্যান করছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নয়া ধারাবাহিক “পুবের ময়না”তে তারকাদের ছড়াছড়ি! জনপ্রিয় অভিনেতারা থাকছেন কোন চরিত্রে?

ধারাবাহিক প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী সায়ন্তনী মজুমদার?

ধারাবাহিক প্রসঙ্গে সায়ন্তনী বলেন, ”কাঁকনের মতো কাঁকনের মা কৌশিকীকেও পছন্দ করি না আমি। আমি চাই দিব্যা সেনের সঙ্গে যাতে আমার ভাসুরের বিয়েটা দিয়ে দেওয়া যায়। তারপর আমরা অনেক। মালকড়ি পাই…। তবে কাঁকন নিয়ে ভাঙতে বদ্ধপরিকর। এবার কাঁকনকে ঘিরে জীবনে আসবে একাধিক নতুন চমক।”

 

Back to top button