নয়া ধারাবাহিক “পুবের ময়না”তে তারকাদের ছড়াছড়ি! জনপ্রিয় অভিনেতারা থাকছেন কোন চরিত্রে?

জি বাংলায় (Zee Bangla) আসছে নয়া ধারাবাহিক (New Serial) ‘পুবের ময়না’ (Puber Moyna)। ওপার বাংলার মেয়ে পালিয়ে কলকাতায় এসে কী করে কঠিন জীবন যুদ্ধ জয় করে এগিয়ে যাবে, এই নিয়ে ধারাবাহিকের গল্প। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, নায়কের বাড়িতে আশ্রিতা থেকেই বাড়ির বড় বৌ হয়ে উঠবে সে।

পুবের ময়না ধারাবাহিকের মুখ্য ভূমিকায় কারা থাকছেন?

ইতিমধ্যেই দর্শক জেনেছে, পুবের ময়নার নায়কের ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)। নায়ক হিসেবে টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ গৌরব। তাঁর নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী ঐশানী দে (Oishani Dey)।

অভিনয় দুনিয়ায় গৌরব পরিচিত মুখ হলেও, ঐশানী লর প্রথম ধারাবাহিক এটি। যদিও নায়িকা নবাগতা নন। এর আগে ধারাবাহিকপ্রেমীরা তাকে দেখেছে, ‘নটী বিনোদিনী’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে। এটিই ছিল ছোটপর্দায় অভিনেত্রীর প্রথম কাজ।

তারপর বড় পর্দায় ‘চিনি-২’ সিনেমায় মুখোশের ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন ঐশানী। তারপরই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মাত্র সতেরো বছর বয়সে পেয়েছেন বাংলা ধারাবাহিকের লিড।

আরও পড়ুন: মন্দারের গুন্ডাদের মুখোমুখি শ্যামলী অনিকেত! তাদের বাঁচাতে ছুটে এলো চা বাগানের শ্রমিকরা!

পুবের ময়না ধারাবাহিকে থাকছে তারকার ছড়াছড়ি

নায়কের বাবার চরিত্রে থাকবে সোহন ব্যানার্জি। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী। সম্ভবত, তিনিই পরিবারের মাথা। নায়কের এক কাকার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে, রুম্পা চ্যাটার্জিকে। গল্পের অন্যতম খলচরিত্রে দর্শক দেখতো পাবে অভিনেত্রী কন্যাকুমারী মুখার্জিকে। সন্ধ্যাতারার পর ফের একবার খলনায়িকার চরিত্রে কামব্যাক করছেন তিনি।

Back to top button