প্রতিহিংসা নয়, বরং নিখাদ প্রেম! রূপ হোক বা দিতি, গোরার সঙ্গে সম্পর্কের স্নিগ্ধতায়, কেমন লাগছে আপনাদের ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের পল্লবী-বিশ্বরূপ জুটিকে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone kori) বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের গতানুগতিক ধারার বাইরে এক স্নিগ্ধ এবং পজিটিভ গল্পের বাতাবরণ তৈরি করেছে। ধারাবাহিককে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও নায়িকা চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা। সাধারণত অধিকাংশ ধারাবাহিকে দেখা যায় নায়ক-নায়িকার সম্পর্কের শুরুটা হয় তিক্ততা, ভুল বোঝাবুঝি বা পারস্পরিক প্রতিহিংসার মাধ্যমে। কিন্তু এই সিরিয়ালে রুপমঞ্জুরি এবং গোরা-র সম্পর্কের যে রসায়ন বা কেমিস্ট্রি ফুটিয়ে তোলা হয়েছে, তা খুবই সুন্দর স্নিগ্ধ।

গল্পের শুরু থেকেই রুপমঞ্জুরি এবং গোরার মধ্যে কোনো কৃত্রিম সংঘাত ছিল না। বরং তাঁদের সম্পর্ক গড়ে উঠেছিল পারস্পরিক শ্রদ্ধা, গভীর মমতা এবং এক অদ্ভুত স্নিগ্ধতার ওপর ভিত্তি করে। অন্যান্য মেগা সিরিয়ালে যখন পরকীয়া বা কুটিল চক্রান্ত প্রাধান্য পায়, সেখানে এই দুই চরিত্রের মিষ্টি কথোপকথন এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ টান দর্শকদের মন জয় করে নিয়েছে। তাঁদের সম্পর্কের মধ্যে যে পবিত্রতা ছিল, তা সাম্প্রতিক সময়ের বাংলা ধারাবাহিকে বিরল।

পর্দায় রুপমঞ্জুরি এবং গোরার কেমিস্ট্রি ছিল এক কথায় অনবদ্য। কোনো চড়া দাগের অভিনয় নয়, বরং চোখের চাহনি আর ছোট ছোট অভিব্যক্তির মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা মানে কেবল অধিকার বোধ নয়, ভালোবাসা মানে একে অপরকে আগলে রাখা। তাঁদের সম্পর্কটি ছিল বন্ধুর মতো সহজ, আবার জীবনসঙ্গীর মতো নির্ভরতাযোগ্য। দর্শকরা এই নতুনত্বের কারণেই ধারাবাহিকটিকে এত বেশি আপন করে নিয়েছেন।

গল্পের প্রয়োজনে যখন রুপমঞ্জুরি মারা যায়, তখন দর্শকরা বেশ ব্যথিত হয়েছিলেন। কিন্তু রুপমঞ্জুরির মৃত্যুর পর গোরার চরিত্রের যে বিবর্তন দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সচরাচর দেখা যায় নায়ক তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিষণ্ণতায় ডুবে যায় অথবা দ্রুত দ্বিতীয় সম্পর্কে জড়ায়। কিন্তু গোরা এখানে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। রুপমঞ্জুরি নেই, কিন্তু গোরার প্রতিটি কাজে, চিন্তায় এবং আচরণে সে আজও বর্তমান।

আরও পড়ুনঃ ‘সোহিনী এইজন্য আমাকে জেঠু বলে ডাকে..!’ হঠাৎ কি কারণে অনির্বাণকে জেঠু বলে সম্বোধন করেন অভিনেত্রী সোহিনী সরকার?

নিজের স্ত্রীর প্রতি গোরার এই অটুট ভালোবাসা এবং সম্মান এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। রুপমঞ্জুরির স্মৃতিকে সম্বল করে তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই গোরা লড়ছে, তা বর্তমান প্রজন্মের কাছে এক পজিটিভ বার্তা পৌঁছে দিচ্ছে। ‘তারে ধরি মনে করি’ ধারাবাহিকের এই ভিন্নমুখী গল্প বলার ধরণ প্রমাণ করে দিয়েছে যে ঝগড়া বা কূটকচালি ছাড়াও একটি সুন্দর গল্পের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব। তাহলে ধারাবাহিককে আপনাদের কেমন লাগছে পল্লবী এবং বিশ্বরূপের এই সুন্দর কেমিস্ট্রি?

Back to top button