খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় হরি ঘোষের গোয়াল! নতুন মেগায় থাকছে নতুন চমক!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলি একের পর এক নতুন ধারাবাহিক দিয়ে দর্শকদের বিনোদন (Entertainment) উপহার দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। একটা ধারাবাহিক শেষ হতে না হতেই সেই জায়গা দখল করে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। কোন স্লট এখন আর ফাঁকা থাকছে না। আর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের কাছাকাছি আসতে সক্ষম হচ্ছে নতুন মুখ অভিনেতা অভিনেত্রীরা।
বর্তমানে টিআরপির বার বাড়ন্ত আর আলাদা করে দর্শকদের বলে দিতে হবে না। বর্তমানে টিআরপি জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, টিআরপি না থাকলে সেই ধারাবাহিকটি আর চ্যানেলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না। প্লট হারানোর কয়েক মাসের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব ধারাবাহিকটিকে শেষ করে সেই জায়গায় অন্য নতুন গল্প আনার চেষ্টা করে চ্যানেল। ফলে পূর্বে তুলনায় ধারাবাহিকের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে।
এখন ধারাবাহিকের গল্প আর আগের মতন রুটি কয়েক বিষয়ের ওপর সীমাবদ্ধ নেই। উটটি অভিনেতা অভিনেত্রীদের প্রাচুর্য এবং উন্নত প্রযুক্তি ধারাবাহিক গুলিতে অনেক নতুনত্ব নিয়ে এসেছে। যার ফল স্বরূপ বর্তমান দর্শকরা একটি ধারাবাহিকের এমন অনেক কিছু দেখতে পাচ্ছেন যেগুলি হয়তো পূর্বে দেখা সম্ভব ছিল না। একসাথে এত বেশি গল্প এত ধরনের গল্প সম্প্রচার হওয়ার ফলে দর্শকরা রীতিমতো হতভম্ব। কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই ঠিক করে উঠতে পারে না তারা।
গোয়েন্দা গল্প থেকে শুরু করে ঘরোয়া গল্প সবকিছুই সম্প্রচার করছে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চ্যানেলগুলি। তবে বর্তমানে হাস্যকৌতুক সম্পন্ন গল্পের পরিমাণ কমে গিয়েছে। এখনই সব গল্পেই টানটান উত্তেজনা এবং বেশ গুরুতর প্লট। তাই এই গম্ভীর পরিবেশকে কাটিয়ে এইবার হাসি মজার এক দুর্দান্ত ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায় যা দর্শকদের সন্ধ্যেবেলাকে মাতিয়ে রাখবে।
আরও পড়ুন: মাধবীর স্বীকারোক্তিতে মুক্তি পেল ফুলকি! মুছে গেল খু’নির তকমা!
আসছে নতুন ধারাবাহিক
কয়েক মাস হল বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলায় শুরু হয়েছে ১০০দিনের পর্ব সমৃদ্ধ ধারাবাহিক। আর এখানেই আসতে চলেছে একটি মজার গল্প। পরিচালক কৃষ্ণেন্দু চ্যাটার্জির একশ দিনের নতুন ধারাবাহিকে নিয়ে আসতে চলেছে দমফাটা হাসির গল্প হরি ঘোষের গোয়াল। গল্পের প্রধান কেন্দ্র বিন্দু হরিপ্রসন্ন ঘোষ। তার বিরাট ঘোষ পরিবার নিয়েই এই গল্প। গল্পটি আদ্যপ্রান্ত হাস্যকৌতুক সম্পন্ন। এই ধারাবাহিকে হরি ঘোষ চরিত্রে অভিনয় করবেন হাসি রাজা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু।

