জি বাংলার আসন্ন মেগায় নায়ক হিসেবে থাকছেন এক জনপ্রিয় অভিনেতা! প্রোমো প্রকাশের তারিখ জানিয়ে দিল চ্যানেল!

কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় ১ ধারাবাহিক মন দিতে চাই (Mon dite chai) টেলিভিশনের পর্দায় তাদের অন্তিম পর্ব সম্প্রচার করতে চলেছে। শেষ কয়েক মাস ধরে টিআরপিতে একেবারেই পড়ে গিয়েছে এই ধারাবাহিকটি। তাই এককালীন এই জনপ্রিয় ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই গল্পটি প্রযোজনা করছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজ। আর এই প্রোডাকশন হাউসের তরফ থেকেই আসতে চলেছে আরো একটি নতুন ধারাবাহিক যেটি মন দিতে চাই ধারাবাহিকের জায়গায় সম্প্রচারিত হবে।
মন দিতে চাই (Mon Dite Chai) ধারাবাহিকটির শেষ হওয়ার আগেই এই ধারাবাহিক থেকে বিদায় নেন ধারাবাহিকের একটি অন্যতম প্রধান চরিত্র দোয়েল। এই চরিত্রটিকে দ্বিতীয় নায়িকাও বলা চলে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল শ্রীতমা মিত্রকে (Shritama Mitra)। ইতিমধ্যেই অভিনেত্রীর ধারাবাহিক ছাড়ার কারণটাও জানানো হয়েছে ভক্তদের। ১৪ ঘণ্টা পরিশ্রম করে নিজের চরিত্রটিকে গড়ে তোলার পড়েও কেন এই চরিত্রটি ছেড়ে দিলেন অভিনেত্রী?
এখনো যাদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, বাংলা টকিজের আসন্ন ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকতে চলেছেন শ্রীতামা, তারই প্রস্তুতি নিতে নিজের পুরনো ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছিল বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিং। এখন প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকের নায়কের চরিত্রে কাকে দেখা যেতে চলেছে?
প্রোডাকশন হাউজ তাদের আসন্ন ধারাবাহিকের নায়কের চরিত্রে বেছে নিয়েছেন এক জনপ্রিয় অভিনেতাকে। পূর্বে বাংলা টকিজেরই একটি জনপ্রিয় ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা গিয়েছিল তাকে। সেই ধারাবাহিকটি শেষ হওয়ার পর এখনো অব্দি নতুন কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। তখন থেকে দর্শকরা অনেক আশা করে বসে আছেন নতুন কোন ধারাবাহিকে পুনরায় তাদের পছন্দের অভিনেতাকে ফিরে পাবেন বলে। এইবার দর্শকদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আরো পড়ুন: নিম ফুলের মধুতে প্রবেশ করেই ভক্তদের মন জিতে নিলো সুইটি! অভিনেত্রীর আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!
বাংলা টকিজ প্রোডাকশন হাউজের আসন্ন নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে ফিরছে হানি বাফনা (Honey Bafna)। এর আগে তাকে বাংলা টকিজ এরই অন্য এক ধারাবাহিক সোহাগ জলে প্রধান নায়ক চরিত্রে দেখা গিয়েছিল। এক সপ্তাহ আগেই এই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিং সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রোডাকশন হাউজের একটি মিটিং হবে আর সেখানে যদি সবকিছু অপরিবর্তিত থাকে তাহলে অবিলম্বে এই আসন্ন ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ করবে চ্যানেল।


