প্রাইম টাইম হারাতেই নড়ে গেল ধারাবাহিকের ভীত! শেষ হচ্ছে নিম ফুলের মধু!
যা কিছু শুরু হয় তার শেষ তো হবেই এটাই হল নিয়ম। ধারাবাহিক জগতেও (Tv Serial) ওই একই নিয়ম রয়েছে। কোনো ধারাবাহিক শুরু হলে সেই ধারাবাহিক একটা সময় শেষ করতেই হয়। নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয়। তবে ধারাবাহিক (Bengali serial) জগতে টিকে থাকা একটা বেশ কঠিন ব্যাপার। ধারাবাহিকের টিআরপি রেটিং এর উপরে বর্তমানে সবকিছু নির্ভর করে। কোন ধারাবাহিক প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফল করলে সেই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় টিকে থাকবে বহুদিন। তবে কোন ধারাবাহিক তিন মাসের মধ্যে যদি তাদের টিআরপি ফলাফল ভালো করতে না পারে তাহলে সেই ধারাবাহিক বন্ধ হয়ে করে দেওয়া হয়।
বর্তমানে জি বাংলার সব থেকে পুরনো ধারাবাহিক হল নিম ফুলের মধু। বিগত দু’বছর ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। বর্তমানে তো ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন করা হয়েছে। যা নিয়ে ক্ষোভের মুখে পরিচয় চ্যানেল কর্তৃপক্ষ। নতুন ধারাবাহিকের ফলে এই ধারাবাহিকের সময় বদলে দেওয়া হয়েছে। একেবারে প্রাইম টাইম থেকে নন প্রাইম টাইমে শিফট করা হয়েছে। এতদিন পর্যন্ত যে ধারাবাহিক বেঙ্গল টপার ছিল প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নিত সেই ধারাবাহিক চলতি সপ্তাহে একেবারে পিছিয়ে পড়েছে।
এরকম অনেক ধারাবাহিকই রয়েছে যারা একসময় ভালো ফলাফল করলেও টাইম স্লট পরিবর্তনের জন্য খুব খারাপ ফলাফল করেছে পরবর্তী সময়ে।এর আগেও আমরা দেখেছি যখন কোন জনপ্রিয় ধারাবাহিকের সময় পরিবর্তন করে দেওয়া হয় সেই ধারাবাহিক টিআরপি তালিকায় একেবারে খারাপ ফলাফল করতে শুরু করে।
শেষের পথে নিম ফুলের মধু
আসলে ধারাবাহিকের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে যদি ধারাবাহিকের টাইম স্লট পাল্টে দেওয়া হয় তাহলে জনপ্রিয়তায় তো একটু হলেও আঁচ পড়ে। এবারে সেরকমই আঁচ পড়তে চলেছে নিম ফুলের মধুর ওপর। দর্শকদের একাংশের ধারণা নিম ফুলের মধুর টাইম স্লট পরিবর্তনের জন্য এবারে যেমন টিআরপি রেটিং কমেছে তেমনি আর কদিনের মধ্যে ধারাবাহিক শেষ হতে চলেছে।
আরও পড়ুন: ‘দুটো মানুষ আর সঙ্গী হিসেবে চলতে চায় না’- বিচ্ছেদের পথে হাঁটছে পরম পিয়া! মুখ খুললেন অভিনেতা!
বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে আবারো গর্ভবতী পর্ণা। তার সন্তান আসছে শুনে বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি। পুঁটি তার ছোট ভাই বোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সে চায় তার যেন ছোট্ট ভাই হয়। কারণ তার ঠাম্মির ইচ্ছে ছিল প্রথমবার পর্ণার ছেলে হোক, কিন্তু সেখানে পুঁটি হওয়ায় পুঁটিকে প্রথম থেকে কখনোই পছন্দ করত না কৃষ্ণা। বর্তমানে ঠাকুরের ভয়ে পুঁটিকে কাছে টেনে নিয়েছে, ভালোবাসছে। কিন্তু পুঁটি চায় এবার তার ঠাম্মির ইচ্ছা পূরণ হোক। আর তারও একটা ছোট্ট ভাই আসুক। দর্শকদের ধারণা পর্ণার দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার মাধ্যমে শেষ হবে ধারাবাহিকের গল্প। যদিও এখনো চ্যানেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি, এমন কোন খবরও জানা যায়নি। পুরোটাই দর্শকদের ধারণা।

