নায়কের পর নায়িকা! বাস্তব জীবনে মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন। দর্শকদের প্রিয় নায়ক নায়িকারা নিজেদের মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। সম্প্রতি আবারো দর্শকদের জন্য রইল দারুন একটি সুখবর। যা শুনে দর্শকরা খুবই খুশি হবেন।
এবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত অভিনেত্রী। যাকে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে দেখে এসেছি আমরা। যে ধারাবাহিকেই অভিনয় করেছেন অভিনেত্রী সেখানেই দর্শকদের মন খুব সহজেই জয় করে নিয়েছেন।
দীর্ঘ কয়েক বছর নিজের মনের মানুষের সঙ্গে সম্পর্কে থাকার পর অবশেষে নতুন পথচলা শুরু করতে চলেছেন তারা। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন নিমফুলের মধু ধারাবাহিকের নায়িকা। দীর্ঘদিন ধরেই অভিনেত্রী প্রেমের সম্পর্ক রয়েছে। এতদিন ধরে নিজের সেই সম্পর্ক প্রকাশ্যে আনেননি তিনি। তবে এবারে সে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর মনের মানুষও এই ইন্ডাস্ট্রির একজন। তিনিও দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। একাধিক ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গিয়েছে তাকে।
ইন্ডাস্ট্রির মারফত দুজনের আলাপ। শেষ দু’বছর ধরে তারা প্রেমের সম্পর্ক রয়েছে। পারিবারিক কারণেই নিজেদের সম্পর্ক সকলে সামনে আনেননি তারা। তবে অভিনেত্রী জানিয়েছেন চলতি বছরই বাগদান সারবেন নিজের মনের মানুষের সঙ্গে এবং আগামী বছর সামাজিকভাবে বিয়ে সারবেন। অভিনেত্রীর জীবনের এই খুশির খবর শুনে তো প্রত্যেকেই ভীষণই উৎসাহিত হয়ে রয়েছেন।
আরও পড়ুনঃ মিথ্যে বদনাম দিয়ে রাকার বিয়ে আটকানোর চেষ্টা পারুলের! অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি! ফাঁস আগামী পর্ব
দীর্ঘ ২ বছর ধরে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী আয়েন্দ্রি রায়। যাকে বর্তমানে আমরা নিম ফুলের মধু ধারাবাহিকে গিরিধারির প্রেমিকা মোহনী চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। অন্যদিকে নীলাঙ্কুরকে দেখা যাচ্ছে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করতে। দুজনেই নিজেদের সম্পর্কের কথা বছরের প্রথমদিকে প্রকাশ্যে এনেছিলেন। এবারে বাগদানের কথাও জানালেন ভক্তদের। আমাদের তরফ থেকে দুজনের জন্যই রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
View this post on Instagram

