মিথ্যে বদনাম দিয়ে রাকার বিয়ে আটকানোর চেষ্টা পারুলের! অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি! ফাঁস আগামী পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাকার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তার বিয়ে আটকানোর কোন ব্যবস্থা করা গেল না। তাই জন্য রায়ান পারুলকে বলতে থাকে, রাকার বিয়ের এক একটা নিয়ম হয়ে যাচ্ছে কিভাবে আর রাকার বিয়ে আটকানো যাবে।

Parineeta Today Episode 1 February

পারুল তখন জানায় সে যখন একবার কথা দিয়েছে এই বিয়ে আটকাবে তখন সে আটকাবেই। এবার অন্য একটা প্ল্যানে এই বিয়ে আটকাতে হবে। তারপরেই দেখা যায় রায়ানের কলেজের বন্ধুবান্ধবদের রাকার বিয়ে আটকানোর প্ল্যানে সামিল করে পারুল। সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রাকার বিয়ে আটকানোর মিশনে নেমে পড়ে।

আরও পড়ুনঃ ‘বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল!’, উদিত নারায়ণের ভাইরাল ভিডিও নিয়ে এবারে সপাটে জবাব মমতা শঙ্করের!

পারুল তো নানান রকম ভাবে চেষ্টা করে কিভাবে রাকার বিয়ে আটকানো যায় সেটা নিয়ে। রায়ান পারুলকে সব রকম ভাবে সাহায্য করে। তার সমস্ত রকম প্ল্যানে তাকে সাহায্য করে। অন্যদিকে দাদু তো ভালোই বুঝতে পারছে যে রাকার বিয়ে আটকানোর জন্য পারুল এবং রায়ান একসঙ্গে জোট বেঁধেছে। আর তারা একসঙ্গে জোট বাঁধলে যে কি ভয়ঙ্কর প্ল্যান তারা করতে পারে সেটা তিনিও ভালোমত আন্দাজ করতে পারছেন। এজন্য আগে থেকেই সতর্ক হয়ে রয়েছে।

পরিণীতা আজকের পর্ব ৩ ফেব্রুয়ারী (Parineeta Today Episode 3 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল কয়েকজন মহিলাকে সাজিয়ে এনেছে সুস্নাতর আগের স্ত্রী হিসেবে। সে যে আগেও কতগুলো বিয়ে করেছে সেটাই দাদুর সামনে তুলে ধরতে চাইছে সে। কিন্তু দাদু কিছুতেই সেসব কথা বিশ্বাস করে না। উল্টে তিনি বলে দেন রায়ান তাদেরকে সাজিয়ে নিয়ে এসেছে এই বিয়েতে বাধা দেওয়ার জন্য। কারণ তিনি ভালো মতন চেনেন তাদের। তারপর পারুল জানায় পারুলের কাছে প্রমাণ আছে সব কিছুর। দেখা যাক শেষ পর্যন্ত রাকার বিয়ে আটকানো যায় কিনা।

Back to top button