‘প্রোমো দেখে আপাতত কোমায় আছি!’ মা’রা গেছে নায়ক! স্বামীকে বাঁচাতে স্বর্গে গিয়ে স্বয়ং যমের সঙ্গে লড়াই! নতুন প্রোমোয় দর্শকদের চক্ষু চড়কগাছ! ট্রোলের মুখে ভিডিও বৌমা!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে সান বাংলার ভিডিও বউমা। কয়েক সপ্তাহ হল এই ধারাবাহিক শুরু হয়েছে। যদিও ধারাবাহিকটিকে নিয়ে বিরাট বড় ঘটনা ঘটে গেছিল কয়েকদিন আগে। ধারাবাহিকের পরিচালক এবং কয়েকজন মিলে সাধারণ মানুষের বিরাট বড় ক্ষতি করে দিয়েছিল। যদিও সময়ের সাথে সাথে সেই খবর ধামাচাপা পড়ে গিয়েছে।
তবে এবারে এই ধারাবাহিকের প্রোমো দেখে তুমুল ট্রোলের মুখোমুখি হতে হলো ধারাবাহিকটিকে। এমনিতেই ধারাবাহিকের নানান রকম কর্মকান্ডের জন্য মাঝেমধ্যে বিভিন্ন ধারাবাহিককে ট্রোল সমালোচনার মুখে পড়তে হয়। এ আর নতুন কিছু নয়। এর মধ্যেই ভিডিও বউমা ধারাবাহিকের কান্ড কীর্তি দেখে সোশ্যাল মিডিয়াতে চলছে হাসাহাসি ঠাট্টা তামাশা।
এবারে ভিডিও বোমা ধারাবাহিকটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোল। ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করছে অভিনয় জগতে অতি পরিচিত অভিনেতা আরিয়ান ভৌমিক এবং আরিয়ানের বিপরীত অভিনয় করছেন অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকেরা তো নিজেদের হাসি থামাতেই পারছেন না।
আরও পড়ুনঃ ‘পি.আর-এর অভাব, তাই কাজ নেই…২০২৩ থেকে পুরো বসে গেছি!’ কাজের অভাবে বেহাল সংসার! আবেগপ্রবণ অরুনিমা!
প্রোমোতে দেখানো হয়েছে নায়ক মরে যাওয়ার পর নায়ক কে বাঁচানোর জন্য স্বর্গে যম দূতের সাথে লড়াই করতে যাচ্ছে নায়িকা। একজন বাংলাদেশী নেটিজেন পোস্ট করেছেন, ‘সান বাংলার একটা সিরিয়ালের প্রোমো দেখে আমি কোমায় আছি আপাতত। নায়ক মরে ভূত হয়ে গেছে নায়িকা স্বর্গে গিয়ে যমরাজকে খুশি করে নায়ক কে ফিরিয়ে আনবে। মানে এটা কি কলিযুগের গরিবের বেহুলা হচ্ছে??? এই সিরিয়ালের পরিচালক সহ সমস্ত অভিনেতা অভিনেত্রী সবকটা নেশাখোর কিছুদিন আগে এরা নেশার ঘোরে গাড়ি চালিয়ে কয়েকটা নিরীহ মানুষকেই মেরে ফেলেছে কয়েকজন জেলেও গেছে (ইন্ডিয়ার মানুষরা হয়তো জানবে ভালো করে) সেই নেশার ডোজ কাটেনি মনে হয়।
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

