অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে কমলিনী! কিছুতেই সই করবে না সে! পাশে এসে দাঁড়ালো চিরসখা নতুন! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে চন্দ্রের আরেক স্ত্রী আসার পর নানান আবোলতাবোল গল্প একের পর এক বলতে থাকে চন্দ্র। আসলে চন্দ্র বুঝতেই পারেনি তারা দ্বিতীয় স্ত্রী এবং সন্তান তাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আসবে। এই ঘটনার পর থেকেই সকলের মনে অনেক রকম প্রশ্ন ভিড় করছে। আর বোঝাই যাচ্ছে চন্দ্র সমস্তটাই মিথ্যে বলছিল। কমলিনীর সন্দেহই ছিল ঠিক। চন্দ্রর জন্য সোহিনীকে একের পর এক বানানো গল্প বলতে হচ্ছে। তার একটা কথার সাথে একটা কথার কোন মিলই নেই।
আরও পড়ুনঃ ‘১৮ বছরের টুকটুকি চাই না!’- ২০২৬-এ বিয়ে করছেন রুদ্রনীল? পাত্রীটা কে? জানলে চমকে যাবেন আপনিও!
কমলিনী আর অনেকেই বুঝতে পারছে এই সমস্তটাই সাজানো। চন্দ্র ফেঁসে গেছে সেটা বোঝাই যাচ্ছে। এদিকে নতুন তার বাড়ি কমলিনী আর চন্দ্রর মায়ের নামে করে দিয়েছে বহুদিন আগেই। এবারে সেই বাড়ি হাতানোর মতলব করছে চন্দ্র। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে চন্দ্র ছলে বলে একরকম ভাবে নিজের মায়ের থেকে সেই বাড়ির কাগজে সই করিয়ে নেয়। কিন্তু যখন কমলিনীকে সই করতে বলে তখন কমলিনী কিছুতেই রাজি হয়না। সে সই করবে না বলেই জানিয়ে দেয়। ওইদিকে কমলিনীর পাশে এসে দাঁড়ায় নতুন। নতুন জানিয়ে দেয় এই বাড়ি তার তাই কমলিনী যেন কোনোভাবেই সেই কাগজে সই না করে। এবারে দেখার অপেক্ষা কি সিদ্ধান্ত নেয় কমলিনী!

