জমজমাট এই সপ্তাহের টিআরপি! জি জলসার হাড্ডাহাড্ডি লড়াই! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে কোনটি সপ্তাহে দর্শকদের কাছে সেরা শিরোপা এলো সেটা বোঝা যায় টিআরপি তালিকা থেকে। টিআরপিকে বর্তমানে ধারাবাহিকগুলির মানদন্ড বিচার করার অংশ বলা যেতে পারে। এই তালিকায় বলে দেয়, কোন ধারাবাহিক আরো কতদিন পর্যন্ত টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে এবং কোন ধারাবাহিক খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেবে।
নিয়ম করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনটিতেই টিআরপি তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে।
এবার দেখে দেওয়ার পালা এই সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক কথা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের ফুলকি, জগদ্ধাত্রী এবং স্টার জলসার গীতা ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই তিন মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৭.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের রাঙামতি ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.০।
আরও পড়ুনঃ ইধিকা পালের আসল নাম “ইধিকা” নয়! আপনি কি জানেন কিশোরী খ্যাত অভিনেত্রীর আসল নাম কী?
1st •• পরিণীতা 8.0
2nd •• কথা 7.4
3rd •• ফুলকি, গীতা, জগদ্ধাত্রী 7.2
4th •• কোন গোপনে 7.1
5th •• রাঙামতি 7.0

