ইধিকা পালের আসল নাম “ইধিকা” নয়! আপনি কি জানেন কিশোরী খ্যাত অভিনেত্রীর আসল নাম কী?

ইধিকা পাল (Idhika Paul), আজকের দিনে বাংলার ছেলেদের ‘বং ক্রাশ’ তিনি। এপার বাংলা-ওপার বাংলা জুড়ে খ্যাতি তাঁর। বর্তমানে, এই কিশোরী বাংলার দর্শকদের মাতিয়ে ছিল প্রিয়তমা হয়ে। আজকের দিন, যেখানেই এই অভিনেত্রী যায় কেউই আর তাঁকে নাম ধরে ডাকে না, শুধুই বলে কিশোরী।

এই কিশোরী অর্থাৎ ইধিকার অভিনয় যাত্রা শুরু হয় বাংলার ধারাবাহিক দিয়ে। অভিনেত্রী ২০১৯ সালে কালার্স বাংলার আরব্য রজনী ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপরে কয়েকটি সিরিয়াল করলেই অভিনেত্রী মূলত জি বাংলার ‘রিমলি’ ধারাবাহিকের মাধ্যমে বাংলার দর্শকদের কাছে পরিচিতি লাভ করে।

ছোট পর্দা ছাড়াও এই অভিনেত্রীর ব্যাপ্তি ছড়িয়েছে রুপোলি পর্দাতেও। ইধিকার ২০২৩ সালে বাংলাদেশী সিনেমা ‘প্রিয়তমা’র হাত ধরে অভিষেক ঘটে। এরপর এই গত বছর টলিউডের খাদান সিনেমাতে দেবীর বিপরীতে অভিনয় করতে দেখতে পাওয়া যায় রিমলি তথা ইধিকাকে। এই সিনেমার ‘কিশোরী’ গান আজ প্রত্যেকের মুখে মুখে। এমনকি শোনা যাচ্ছে আসন্ন দিনে আরও বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে তাঁকে।

ইধিকার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ হলেও ‘খাদান’-এর কিশোরী হয়ে ব্যাপকভাবে পরিচিতি পায় বিনোদন জগতে। দেবের আগামী সিনেমা ‘রঘু ডাকাত’-এও দেখা যাবে কিশোরীকে। কিন্তু জানেন কি, যাকে বাংলার দর্শকেরা ইধিকা নামে চেনে তাঁর নাম আসলে ইধিকা’ই নয়। কিশোরী ছাড়াও এর আগে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছে যাঁরা তাঁদের আসল নামে বিনোদন জগততে পরিচিত নন। দীপক অধিকারী পরিচিত দেব নামে আবার গৌরাঙ্গ চক্রবর্তীও পরিচিত মিঠুন নামে। তেমনই ইধিকা’রও রয়েছে আসল নাম।

আরও পড়ুনঃ ‘ঋতুর প্রবল যৌ’ন চাহিদা ছিল, আ’ত্মহত্যা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ’, বিস্ফোরক দাবি অভিনেতা দীপঙ্কর দে’র!

ইধিকা’র আসল নাম টুম্পা পাল। অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে ঈদকা সকলের কাছে টুম্পা পাল নামেই পরিচিত ছিল। কিন্তু, পরবর্তীকালে বাংলার ইন্দ্রশ্রীতে পা রাখার কিছুদিনের মধ্যেই টুম্পা থেকে নিজের নাম বদলে রাখেন ইধিকা। দীপিকা হল তিনি পার্বতীর আরেক নাম। আর সেই ভাবনাকে মাথায় রেখেই হয়েছে তাঁর নামকরণ। ইধিকা হোক কিংবা টুম্পা বাংলার পছন্দ তাঁদের কিশোরীকেই, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।

Back to top button