হাত পা ভে’ঙে, মুখ ফে’টে হাসপাতালে শয্যাশায়ী ভাইজানের বোন! হারালেন হাঁটা চলার ক্ষমতাও!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতার পরিবারের নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় অভিনেতার জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা ভাইজান অর্থাৎ সালমান খানের বোনের সাথে। গুরুতর পথ দুর্ঘটনার শিকার সালমানের বোন। রাস্তা দিয়ে ট্রাফিক আইন মেনেই হাঁটছিলেন তিনি, এমন সময় আচমকা তাঁকে সজোরে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে চলা একটি বাইক। পরমুহূর্তেই প্রায় উড়ে গিয়ে সশব্দে রাস্তায় পড়েন তিনি।

এইমুহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতার বোন। সেখান থেকেই নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে এই দুর্ঘটনার খবর তিনি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে খানিক ক্ষতবিক্ষত তাঁর মুখ, অল্প জড়ানো ব্যান্ডেজ। স্লিংয়ে ঝোলানো হাত এবং ব্যান্ডেজ মোড়া পা-ও এড়াচ্ছে না‌নজর। ঠোঁট কেটে যে ফালাফালা হয়ে গিয়েছিল, তা তাঁর ঠোঁটের উপর আড়াআড়িভাবে সেলাই করা দেখলেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

তিনি সমাজমাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন “হয়তো একদিন আপনি ‘কল হো না হো’ গানের সুর ভাঁজতে ভাঁজতে পরিকল্পনা এঁটেছেন সারাদিনটি কীভাবে সামলাবেন। অন্যদিকে জীবন হাসতে হাসতে আপনার দিকে পাঠিয়ে দিল দুরন্ত গতিতে ছুটতে থাকা একটি বাইক… গুরতর চোট, একাধিক ভাঙা হাড় নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকাটা মোটেই আমার পরিকল্পনায় ছিল না। তবে ওই যে জীবন…সে মাঝেমধ্যে আপনাকে নাড়িয়ে, ঝাঁকিয়ে দেয় আচমকা। তা ভাঙতে নয় বরং আরও শক্ত করে তুলতে। আসলে, কোনওকিছু ভাঙলে তবেই না নতুন কিছু শুরু হবে।”

আরও পড়ুনঃ “আমার কাছে একটাই বিনোদিনী!” – শুভশ্রীর প্রসঙ্গ উঠতেই একি বললেন দেব!

তবে এই দুর্ঘটনা সালমানের নিজের বোনের সাথে ঘটেনি। তাঁকে বোন বলে ডাকেন সলমন খান। প্রতি বছর নিয়ম করে তাঁর থেকে রাখিও পরেন। তিনি হলেন অভিনেত্রী শ্বেতা রোহিরা। উল্লেখ্য, ২০১৪ সালে অভিনেতা পন্থির সম্রাটের সঙ্গে চার হাত এক করেছিলেন শ্বেতা। এক বছর পরেই অর্থাৎ ২০১৫-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেইসময় শ্বেতা ও পুলকিত পরস্পরের প্রতি এনেছিলেন একাধিক অভিযোগ।

actor

Back to top button