দর্শকদের জন্য রয়েছে বিরাট বড় চমক! চলছে জি জলসার হাড্ডাহাড্ডি লড়াই! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

প্রধানত বৃহস্পতিবার করি বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হলেও কিছু কিছু সপ্তাহে বিশেষ কিছু কারণবশত অন্য একটি দিনেও তালিকা প্রকাশ পেতে পারে, আর আজ হচ্ছে তেমনি একটি দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা জানতে দর্শক মহল অত্যন্ত আগ্রহের সাথে বসে থাকে।
প্রায় প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে বিরাট পরিবর্তন লক্ষ্য করছে দর্শক মহল। প্রতি সপ্তাহেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই প্রথম পাঁচের ধারাবাহিকগুলি নিজেদের জায়গা পরিবর্তন করছে। কোন ধারাবাহিক প্রথমে চলে যাচ্ছে আর কোনটা চলে যাচ্ছে একেবারে শেষে। তাই এখন প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকাই দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
এবার তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এবং স্টার জলসার গীতা LLB। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার জগদ্ধাত্রী। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা এবং স্টার জলসার কথা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
আরও পড়ুনঃ ‘প্রচুর মার খেয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে’, পুরনো দিনের কথা বলতে গিয়ে চোখে জল মিঠুন চক্রবর্তীর!
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার উড়ান। এই সপ্তাহে ৭.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের রাঙামতি। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.০।
1st •• ফুলকি, গীতা 7.9
2nd •• জগদ্ধাত্রী 7.8
3rd •• কথা, পরিণীতা 7.7
4th •• উড়ান 7.3
5th •• রাঙামতি 7.0

