‘প্রচুর মার খেয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে’, পুরনো দিনের কথা বলতে গিয়ে চোখে জল মিঠুন চক্রবর্তীর!

টলিউড (Tollywood) বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির ৮০-৯০ দশকের অন্যতম একজন সুপারস্টার হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে এই মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার পিছনে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল একসময়। এমনি এমনি বাংলার এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে থেকে ডিস্কো ড্যান্সার হয়ে ওঠেনি তিনি। রাস্তায় রাস্তায় দিন কাটিয়েছেন। পরিচালক প্রযোজকদের কটাক্ষ শুনেছেন। রাতের পর রাত না খেয়ে কাটিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি সন্তান। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী, ঋত্বিককেও। এই ছবি মুক্তির পর সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেতা। সেখানেই নিজের বাবা মা, তার মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার পিছনের গল্প শোনান তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন “আজ আমি যা কিছু সবটাই আমার বাবা-মায়ের জন্য। আমি প্রচুর মার খেয়েছি। বাবা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। খেতে দেননি। তখন মনে হত বাবা ভিলেন। সেই সময়ে আমার রাজনৈতিক যোগাযোগের জন্যই শাসন করতেন। খাবার সময়ে বাবা দাঁড়িয়ে থাকতেন যাতে মা আমায় লুকিয়ে খাবার দিয়ে না দেয়।”
অভিনেতা আরও বলেন “কিন্তু এখন যখন বসে বসে ভাবি, যদি উনি না করতেন, তাহলে কী আমি মিঠুন চক্রবর্তী হতাম? হতাম না। হয়তো ওখানেই ঘুরে বেড়াতাম, ওখানেই মরে যেতাম। কিন্তু যখন বাবা-মা মুম্বইতে এলেন, তখন বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি চোখে জল। আমরা তো সবসময়ই ভাড়া বাড়িতে থেকেছি, প্রথমবার নিজেদের বাড়ি। সেই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলতে পারব না।
আরও পড়ুন: মাত্র ৬ মাসেই শেষ হচ্ছে জি-এর জনপ্রিয় মেগা! মন খারাপের সুর দর্শক মহলে!
অভিনেতার কাছে জানতে চাওয়া হয় কখনও কি মনে হয়েছে তিনি বাবা মায়ের জন্য কম করেছেন? আর কিছু করতে পারতেন? প্রশ্নের উত্তরে অভিনেতা জানান ‘না আমি যথাসাধ্য করেছি আমার বাবা মায়ের জন্য। ওঁরা শেষদিন পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন। অনেক সময়ে আমার কষ্টও হয়েছে, কিন্তু আমি বুঝতে দিইনি। আমি সবসময় তাঁদের পাশে দাঁড়িয়েছি।’

