শুরুতেই আউট জলসা! ছক্কা হাঁকালো জি বাংলার! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থাকে মূলত সপ্তাহের বৃহস্পতিবার দিনটিতে। কিছু কিছু সপ্তাহে এর ব্যতিক্রম দেখা যায়। বিশেষ কারণবশত বৃহস্পতিবার ব্যতীত অন্য দিনেও এই তালিকা প্রকাশিত হতে পারে। আজ হলো এমনই একটি দিন। এই টিআরপি প্রকাশ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন বাংলার ধারাবাহিকপ্রেমী জনগণ।

প্রত্যেক সপ্তাহে কোন ধারাবাহিক বা বলা ভালো তাদের পছন্দের ধারাবাহিকটি কোন জায়গায় রয়েছে সেটা তাদের আগ্রহের প্রধান বিষয়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। বর্তমানে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এটাই একটি ধারাবাহিকের টিকে থাকার প্রধান মানদণ্ড।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে ৭.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.১।

আরও পড়ুনঃ “তৃণমূলের টাকায় ভালোই ফু’র্তি!”- বিলাসিতার শেষ নেই! কটাক্ষের মুখে অভিনেত্রী নুসরাত!

1st •• পরিণীতা 7.8
2nd •• ফুলকি 7.7
3rd •• গীতা LLB 7.4
4th •• কথা 7.3
5th •• জগদ্ধাত্রী 7.1

Back to top button