“তৃণমূলের টাকায় ভালোই ফু’র্তি!”- বিলাসিতার শেষ নেই! কটাক্ষের মুখে অভিনেত্রী নুসরাত!

নুসরত জাহান (Nusrat Jahan) টলিউডের (Tollywood) সমালোচিতদের মধ্যে অন্যতম নাম। এই অভিনেত্রী অভিনয় জগতে আসার কিছুদিনের মধ্য থেকেই সর্বক্ষণ থাকেন লাইমলাইটে। কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও পেশাগত দিক থেকেও সমালোচিত হয়ে থাকেন নুসরাত। পার্কস্ট্রিট কান্ড থেকে শুরু করে নিজের বৈবাহিক সম্পর্ক সবকিছু নিয়েই মিডিয়ার সামনে খোলামেলা হয়েছে না এই অভিনেত্রী।
অভিনেত্রী ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই সম্পর্কে ঝামেলা শুরু হওয়ায় পরবর্তীকালে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। বর্তমানে অভিনেত্রী তাঁর দুই ছেলেকে নিয়ে যশ দাশগুপ্তের সঙ্গে সুখের সংসার করছেন। অভিনেত্রী ছাড়া তিনি এক সময়ের সংসদের সদস্যও ছিলেন।
ইদানিংকালে, অভিনেত্রীকে বড় পর্দাতে খুব একটা দেখতে পাওয়া না গেলেও ব্যক্তিগত জীবনে জীবন সঙ্গীকে নিয়ে দেখতে পাওয়া যায় দেশ-বিদেশে ভ্রমণ করতে। কিছুদিন আগে অভিনেত্রীকে দেখা গেল জন্মদিন উপলক্ষে বেড়াতে গিয়েছিল যশ-নুসরত। অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট খুলে দেখতে পাওয়া যাবে, বিদেশী মূল্যবান কফি থেকে শুরু করে দামি হোটেলে থাকা সবকিছুই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনো ব্যস্ত ডাবের জলে চুমুর দিতে আবার কখনো ব্যস্ত সোনা মেশানো হট কফিতে সঙ্গে রয়েছে অবশ্যই বাক্স ভর্তি শপিং।
তবে, অভিনেত্রীর রঙিন দুনিয়ার গল্প এখানেই শেষ নয়। হাতে গোলাপ নিয়ে সুন্দর মুহূর্ত কাটানো হোক বা পিয়ানো বাজানো ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করতেই থাকেন অভিনেত্রী। অভিনেত্রীকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল সেন্টিমেন্টাল ছবিতে। আগামী দিনের আসন্ন ছবি ‘আড়ি’ নিয়ে আসছে এই তারকা জুটি। এই সিনেমাতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকেও।
আরও পড়ুনঃ পায়ের বদলে হাঁটু ছুঁয়ে নমস্কার! বাংলার শিক্ষা সংস্কৃতি ভুলে উচ্ছন্নে অভিনেত্রী কৌশানি!
অভিনেত্রীর এই ঝাঁ চকচকে বিলাসবহুল জীবনযাত্রা দেখে বেজায় রেগে একদল নেটিজেন। তাঁরা দিকবিদিক বিচার না করে বলে বসে, তৃণমূলের টাকায় ভালই ঘুরছেন। আবার কেউ কেউ বলছেন পাবলিকের টাকায় ভালোই বিলাসিতা হচ্ছে। আবার কেউ কেউ সেই সব নেটিজেনদের ভুল শুধরে দিয়ে বললেন, বর্তমানে তিনি আর সাংসদ নেই। তবে, এই নিয়ে অভিনেত্রী কোন মন্তব্যয় প্রকাশ করেননি সমাজ মাধ্যমে।

