গরিবের আমেরিকায় উষসীর গৃহপ্রবেশ! প্রথম পর্বের গ্রাফিক্স দেখেই সমালোচনার মুখে নয়া মেগা

আজ ২রা ডিসেম্বর, আজ থেকেই শুরু হচ্ছে স্টার জলসার (Star jalsha) নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী উষসী রায় (Ushasi Ray) এবং অভিনেতা সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee)। এই প্রথমবার কোন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছে উষসী সুস্মিত। আর এই গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর পর্দায় ফিরছেন দুজনেই। সুতরাং তাদের নতুন জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন প্রত্যেকে।
আজ থেকে প্রতিদিনই রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হয়েছিল একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে বিদেশে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে চলেছে। আর বিদেশেই থাকে এই গল্পের নায়ক। এই প্রোমো ভিডিও দেখার পর তো দর্শকের আকাঙ্ক্ষা অনেক বেড়ে গিয়েছিল। অনেকেই ভেবেছিলেন ধারাবাহিকের গল্প এবারে জমে যেতে চলেছে। বিদেশের মাটিতেই এবার ধারাবাহিকের শুটিং হবে।
তবে কোথায় কি? ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার আগেই আজ ধারাবাহিকের প্রথম পর্ব ফাঁস হয়ে গিয়েছে। সেখানেই দেখানো হয়েছে গ্রাফিক্স ভিডিওর মাধ্যমে বিদেশের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। সুতরাং বোঝাই যাচ্ছে সত্যিকারের বিদেশে গিয়ে এই ধারাবাহিকের শুটিং হচ্ছে না।
নেটিজেনদের দ্বারা ট্রোল গৃহপ্রবেশ
আর এই নিয়ে দর্শকমহলে শুরু হয়ে গেছে হাসাহাসি, ট্রোল, সমালোচনা। দর্শকদের একাংশ এই ধারাবাহিকের গ্রাফিক ভিডিওর মাধ্যমে বিদেশে শুট করার দৃশ্য নিয়ে হাসাহাসি করছে। দর্শক সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দৃশ্যগুলি তুলে ধরে ট্রোল করছে, স্টার জলসার কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউসকে গরীব বলে দাবি করছে।
আরও পড়ুন: মেহেন্দির প্ল্যান বরবাদ! খেল দেখল জগদ্ধাত্রী! বাজিমাত করলো কাঁকন! দুর্ধর্ষ আজকের পর্ব
একজন তো সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন “ভেবেছিলাম বিদেশ গিয়ে ধারাবাহিকের শুট হবে, বাট যা দেখলাম চিন্তা করো না ওই সস্তায় গ্রাফিক দর্শক গিলবে না।” এভাবেই নানান রকম ভাবে সোশ্যাল মিডিয়াটে ট্রোল হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। শুরু হওয়ার আগেই দর্শকদের এমন সমালোচনার মুখে পড়তে হলো। এর প্রভাব হয়তো টিআরপিতে দেখা যাবে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী দিনে।

