মেহেন্দির প্ল্যান বরবাদ! খেল দেখল জগদ্ধাত্রী! বাজিমাত করলো কাঁকন! দুর্ধর্ষ আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে দিব্যা সেন নার্সিংহোমে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে জগদ্ধাত্রী সন্তানকে কে বারবার রক্ষা করছে সেটাই তার থেকে জানতে চায়। কিন্তু ডাক্তার তো কিছুতেই মুখ খোলে না। দিব্যাকে ডাক্তারের উপর ২৪ ঘন্টা নজর রাখার কথা বলে মেহেন্দি। এদিকে দিব্যার সঙ্গে মেহেন্দি যখন ফোনে কথাবার্তা বলছিল তখন জগদ্ধাত্রীর রাখা ওই ডিভাইসটিতে সমস্ত কথা রেকর্ড হচ্ছিল এবং জগদ্ধাত্রী সবটাই শুনতে পাচ্ছিল। অন্যদিকে বৈদেহী এখন বিপদে পড়ে স্বয়ম্ভুর কাছে এসে সাহায্য চাইছে। সেই সময় ঘরে ঢোকে মেহেন্দি। মেহেন্দি তার শাশুড়ির এই নতুন নাটক দেখে তো আবার তাকে অপমান করতে থাকে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 2 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়িতে মেহেন্দি দিব্যা সেন e এবং তার সাংবাদিকদের ডেকে নিয়ে আসে। সাংবাদিকরা ঢুকে গোটা মুখার্জি পরিবারের বদনাম করতে থাকে। বলতে থাকে এই মুখার্জি বাড়িতে জগদ্ধাত্রীর লাশ বের করা হয়েছিল। এই মুখার্জি বাড়িতে খুন করা হয়েছে জগদ্ধাত্রীকে। মেহেন্দি আবার নতুন করে নাটক শুরু করে বাড়ির সবাইকে বদনাম করার জন্য। বাড়ির সবাই সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দিতে চাইলেও সাংবাদিকরা বাড়ি থেকে বেরোয় না। মেহেন্দি নতুন নাটক শুরু করে। মেহেন্দি বলতে থাকে তাকে নাকি এই বাড়িতে অত্যাচার করা হয়, মেহেন্দি নাকি এই বাড়িতে থাকতে ভয় পায়। এরপর জগদ্ধাত্রীর ঘরে গিয়ে যা নয় তাই বলতে থাকে সাংবাদিকরা। তখন সবকিছু শুনতে পাচ্ছিল জগদ্ধাত্রী এবং বুঝতে পারছিল বড় একটা ষড়যন্ত্র চলছে মুখার্জিদের বিরুদ্ধে। এমনকি স্বয়ম্ভুকেও ছাড়েনি মেহেন্দি।
আবারো কৌশিকীর চালে বাজিমাত মেহেন্দি
বাড়ির সবাই কৌশিকীর সঙ্গে ফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কৌশিকী ফোন ধরে না। এরপরে জগদ্ধাত্রী সমস্ত কিছু শুনতে পেয়ে কৌশিকীকে সঙ্গে সঙ্গে ফোন করে সমস্ত ঘটনা বলে। এরপরে কৌশিকী কি করবে বুঝতে না পেরে তার মেয়ে কাঁকনকে ফোন করে। কাঁকন তখন জগদ্ধাত্রীর সঙ্গে কাটানো পুরনো সমস্ত মুহূর্ত মনে করে মন খারাপ করছিল। ঠিক সেই সময় তার মায়ের ফোন আসে তার কাছে।
আরও পড়ুন: সম্পত্তি দখলে বাধা হয়ে দাঁড়ালো ধ্রুব! সবাইকে এক করতে পারবে তো জোনাকি! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরে কৌশিকী কাঁকনকে তার ভাষায় বোঝাতে থাকে যে কিভাবে তাকে নিচের পরিস্থিতি সামলাতে হবে। কৌশিকী কাঁকনকে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয়। আর কাঁকনকে বলে নিচে সাংবাদিকদের মিষ্টি খাওয়ানোর জন্য, সাংবাদিকরা যখন মিষ্টি খেতে ব্যস্ত থাকবে তখন কাঁকনকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এরপর মায়ের কথা মতো কাঁকন নিচে গিয়ে সাংবাদিকদের মিষ্টি পরিবেশন করে। সাংবাদিক এবং দিব্যা সেন যখন মিষ্টি খাচ্ছিল তখন তাদের ক্যামেরা থেকে সেই চিপ এর সাথে কৌশিকীর ক্যামেরার একটি চিপ অদল বদল করে দেয় কাঁকন। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।
https://youtu.be/8LYN2BRdTEY?si=cb_k2D2eENIIVKH0