মোহনার পেটে আদৃত নয়, রয়েছে অন্য করো সন্তান! একটা ছোট্ট ভুলে সত্যিটা জেনে গেলো শুভ! নায়িকা কি পারবে এই চক্রব্যূহ থেকে আদৃতকে বের করতে?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদৃত মনে মনে খুব ভয় পেয়ে আছে যখন মোহনা এবং তার সন্তানের সত্যিই সকলের সামনে বেরিয়ে আসবে বিশেষ করে শুভ যখন জানতে পারবে তখন শুভ তো নিজেকে তার থেকে অনেক দূরে নিয়ে যাবে। আদৃত নিজেকে ক্ষমা করতে পারবে না। আদৃত নিজেও বুঝতে পারেনি এসব ঘটে যাবে। শুভকে কিভাবে এই কথাটা জানাবে সেটাও ভাবতে থাকে। এদিকে আদৃত কথা দিয়েছে যে শুভকে কখনো মিথ্যা কথা বলবে না। তার থেকে কিছু আড়াল করবে না।
মোহনা শুভকে চ্যালেঞ্জ করে একদিন আদৃতকে তার থেকে কেড়ে নেবে। সে সঙ্গে এটাও জানিয়ে দেয় শুভর যে এই অহংকার আদৃতকে নিয়ে সেটা একদিন চূর্ণ হয়ে যাবে। এদিকে শুভকে সত্যি কথা বলতে না পেরে আদৃত তো ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। নিজের মধ্যে এই যন্ত্রণা চাপ সে আর নিতে পারছে না।
আরও পড়ুনঃ ১৮ বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে! টাকার জন্যই অভিনেতাকে বিয়ে করেছেন জয়শ্রী! মুখ খুললেন অভিনেতা ভরত কল!
অন্যদিকে ডোনার সংসারে অশান্তি। সে কোনদিন মা হতে পারবেনা। তাই শুভ এবং আদৃতকে তার হিংসে। বাড়ির সবাই যেহেতু শুভকে খুব ভালোবাসে। তাকে মাথায় করে রাখে সেটা ডোনার একেবারেই পছন্দ নয়। এদিকে ডোনা জেনে গেছে যে আদৃত মোহনার সন্তানের বাবা। তাই এই মোক্ষম অস্ত্র মোক্ষম সময়ে সে প্রয়োগ করবে। ওদিকে সুমিতের মাও সুমিতকে নিয়ে চিন্তিত। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ডোনা শুভর নামে আরও চারটে বাজে কথা বলে ছোটমাকে অন্যদিকে আকাশ মোহনার আবারো বিয়ে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে তুলতে চাইছে। এবার দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

