১৮ বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে! টাকার জন্যই অভিনেতাকে বিয়ে করেছেন জয়শ্রী! মুখ খুললেন অভিনেতা ভরত কল!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় জুটি হলো ভরত কল (Bharat Kaul) এবং জয়শ্রী মুখার্জি (Jayashree Mukherjee)। দীর্ঘ বেশ কয়েক বছরের দাম্পত্য জীবন তাদের। ধারাবাহিক জগতে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের সঙ্গে আলাপ। তারপরেই সেখান থেকে প্রেম এবং বিয়ে।

জি বাংলার রাজজোটক সিরিয়ালের সেটে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছিলেন দুজনে। ২০১৫ সালের জুলাই মাসে বাগদান সেরেছিলেন দুজনে। ওই বছর সেপ্টেম্বরে আইনি বিয়ে সারেন। এরপর ২৬শে অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন। তাদের কন্যা সন্তানআর্যা রয়েছে সাথে।

কিন্তু জয়শ্রীর আগেও বিবাহিত ছিলেন অভিনেতা। প্রথম স্ত্রীও অভিনয় জগতের পরিচিত মুখ। ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু শেষপর্যন্ত টেকেনি সেই বিয়ে। দ্বিতীয়বার বিয়ে করে জয়শ্রীকে। ভরত কলের চেয়ে জয়শ্রী অনেকটাই ছোট। তাঁদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে।

ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রী অনুশ্রী দাসের সঙ্গে ভরত কলের সম্পর্ক ভাঙে অনেক আগেই। তারপর মুম্বইয়ে বসবাসকারী বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের প্রেমে পড়েছিলেন ভরত। দীর্ঘদিন লিভ-ইন করেছেন তাঁরা। তবে সে প্রেমও ভেঙে যায়। সেই প্রেম ভাঙার অনেকগুলো বছর পর জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভরত কল।

আরও পড়ুনঃ শিবপ্রসাদকে নিয়ে সন্দেহের সূত্রপাত! আসল পরিচয় জানতে তটিনীর পেছনে লেলিয়ে দিলো গুন্ডা!

যদিও তাঁদের এই সম্পর্ক নিয়ে কটাক্ষও কিছু কম হয়নি। আজও হয়েই চলেছে ক্রমাগত। অনেকেরই অভিযোগ, ভরত কল ধনী। তাই টাকার জন্য বিয়ে করেছেন বয়সে বড় এমন একজনকে বিয়ে করেছেন জয়শ্রী। আত্মীয়দের মধ্যেও কত কথা! তবে সেসব বিষয়ে কখনও পাত্তা দেয়নি তারা।

Back to top button