মোহনাকে ফলো করে সত্যির মুখোমুখি শুভলক্ষ্মী! অবশেষে বেরিয়ে এলো ছয় বছর আগের সেই অন্ধকার রহস্য! মোহনার পর্দা ফাঁস!

স্টার জলসার (Star jalsha) পর্দায় বেশ কয়েক মাস আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Ray) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাচ্ছেন দর্শক। শুরুর সময় থেকেই দর্শকদের মনে একটু একটু করে ভালোবাসার জায়গায় তৈরি করেছে গৃহপ্রবেশ। বর্তমানে তো বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়। প্রতিদিনই নতুন নতুন চমক আসছে ধারাবাহিকটিতে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ছাদ থেকে নামতে গিয়ে পিসি ঠাম্মি সিঁড়িতে পড়ে মাথা ফাটিয়েছেন। আদৃত সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে নিয়ে আসে। কিন্তু রক্ত বন্ধ করার জন্য শুভ ঘরোয়া টোটকা ব্যবহার করে কোন রকমে রক্ত বন্ধ করে। ডাক্তার পিসি ঠাম্মির খেয়াল রাখার জন্য সব সময় কাউকে সাথে একটা থাকতে বলে। কিন্তু পিসি ঠাম্মি স্পষ্ট জানিয়ে যায় তার কাউকে দরকার নেই। তাই সবাই হাল ছেড়ে দেয়। কিন্তু ওদিকে মোহনা আবার ফিরে এসেছে আদি এবং শুভর ক্ষতি করতে, এতদূর পর্যন্ত যখন মোহনা পৌছে গেছে তখন বড়সর কোন প্ল্যান করেই এসেছে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পরের দিন পিসিমা সুস্থ হয়ে ভাবেন হয়তো শুভরা বাড়ি ছেড়ে এতক্ষণে চলে গেছে। কিন্তু শুভ এদিকে ঘরের কাজ করার জন্য কাজের মেয়েটির সাথে তর্ক করতে থাকে। কিন্তু তাকে কিছুতেই কাজ করতে দেয় না। এরপর পিসি ঠাম্মি এলে তাকে নিজের হাতে ওষুধ দেয় শুভ তার সেবা করে। তারপর শুভ নিজেই জানায় কালকে পিসি ঠাম্মির বাড়ির পুজো শুভ নিজে করতে চায়। সে একদম নিষ্ঠা ভরে তিনি যেভাবে যেভাবে বলবে সেভাবেই আয়োজন করবে। পিসি ঠাম্মি প্রথমে সংকোচ করলেও পরে রাজি হয়ে যায়।

তাই জন্য শুভ আদি এবং রমিতকে বাজারে দশকর্মার জিনিস আনতে পাঠিয়ে দেয়। এদিকে নিজেও পুজোর জিনিসপত্র কেনাকাটার জোগাড় করতে থাকে। আর বাজার করতে যাওয়ার পথে হঠাৎ করে শুভ আবার সেই গাড়িটা দেখতে পায়। যেটা কাল রাতে বাড়ির বাইরে দেখেছিল সে। বারবার ওই গাড়িটাকে দেখে সন্দেহ হয় তার। শুভর মনে হয় কেউ তাদের ফলো করছে। তাই সেও গাড়ি নিয়ে ওই গাড়িটাকে ফলো করতে বেরিয়ে পড়ে। ফলো করতে করতে হঠাৎ করে একটা হাসপাতালে সামনে এসে উপস্থিত হয়। আর সেখানেই দেখা হলে স্বপনের বোনের সঙ্গে। স্বপনের বোন জানায় এই হাসপাতালেই তার দাদা স্বপন ভর্তি আছে। পুরো ব্যাপারটা একেবারে স্বাভাবিক লাগে না তার। এ ঘটনার নেহাতই কাকতালীয় হতে পারে না। আর যেখানে স্বপন ভর্তি সেই হাসপাতালেই মোহনার অতীত লুকিয়ে আছে।

আরও পড়ুনঃ পদে পদে বিপদ! রায়ানের ষড়য’ন্ত্রে ইন্টার্নশিপের প্রথমদিনই গাড়ির তলায় চাপ পড়ল পারুল!

এই নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় শুভ। বাড়িতে গিয়ে আদিকে গোটা ঘটনাটা জানায় শুভ। আদি বলে শুভ হয়তো মিছিমিছি চিন্তা করছে। মোহনা এখানে কি করে আসবে, এখন মোহনার কথা ভুলে গিয়ে তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। শুভ ঠিক করে এই বাড়ির ঝামেলা মিটে যাওয়ার পর সে মোহনার ঘটনাটাকে নিয়ে তদন্ত করবে। দেখা যাক শুভ আসল সত্যিটা জানতে পারে কিনা।

Back to top button